ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে নারী শিক্ষায় রোকেয়া পদকপ্রাপ্ত রহিমা খাতুনকে সংবর্ধনা

-ফরিদপুরের সদরপুরে নারী শিক্ষা ও নারী উন্নয়নে বিশেষ অবদান রাখায় বেগম রোকেয়া পদকপ্রাপ্ত রহিমা খাতুনকে সংবর্ধনা প্রদানের একাংশ।

ফরিদপুরের সদরপুরে নারী শিক্ষা ও নারী উন্নয়নে বিশেষ অবদান রাখায় বেগম রোকেয়া পদকপ্রাপ্ত রহিমা খাতুনকে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা শিল্পকলা একাডেমি, সদরপুর কন্ঠচয়ন ও সদরপুর নাট্যগোষ্ঠী। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়মে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রহিমা খাতুনকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও শিল্পকলা একাডেমির সভাপতি মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।

উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ইমারত হোসেন বাচ্চুর সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর থানা অফিসার্স ইনচার্জ সুব্রত গোলদার, সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সদরপুর কন্ঠচয়নের সভাপতি কবির হোসাইন, সাধারণ সম্পাদক কবি আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কবি মামুন অর রশিদ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও উপজেলা শিল্পকলা একাডেমি, সদরপুর নাট্যগোষ্ঠির বিভিন্ন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সদরপুর কন্ঠচয়নের কবিরা কবিতা আবৃত্তি এবং শিল্পকলার শিল্পীরা গান পরিবেশন করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

উষ্ণ অভ্যর্থনা, গার্ড অব অনারের পর তারেক রহমানের সঙ্গে বৈঠকে সানায়ে তাকাইচি

error: Content is protected !!

সদরপুরে নারী শিক্ষায় রোকেয়া পদকপ্রাপ্ত রহিমা খাতুনকে সংবর্ধনা

আপডেট টাইম : ০২:২১ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
মোঃ হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :