ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে নারীর প্রতি সহিংসতার ও শিশু ধর্ষণের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন

মোঃ নুরুল ইসলামঃ

ফরিদপুর সদরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশব্যাপী নারীর প্রতি সহিংসতার, শিশু ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

আজ ১০ মার্চ ২০২৫ (সোমবার) দুপুর ১২ টায় সদরপুর সরকারি ডিগ্রী কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সদরপুর কলেজ শাখার সাধারণ সম্পাদক হাসান সরকারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন চরম অবনতির মধ্যে রয়েছে। নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, যৌন হয়রানি, অনলাইনে হেনস্থা এবং বিচারহীনতার ঘটনা দিন দিন বেড়ে চলেছে।

বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং এর ফলস্বরূপ দেশে “মব জাস্টিস” পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বক্তারা বিশেষভাবে সরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরাসরি তিনিই দায়ী।

এছাড়া, তারা অভিযোগ করেন যে, সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হওয়ায় নারী প্রতি সহিংসতার ও ধর্ষণের মত ন্যাক্কার জনক ঘটনা দিন দিন বেড়েছে। বর্তমান পরিস্থিতিতে ছাত্রসমাজসহ দেশের মানুষ উদ্বিগ্ন। বক্তারা বলেন ধর্ষণ, খুন ও সহিংসতা কমানোর জন্য সরকারকে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুই ঘণ্টা কমল শপিংমল-দোকানপাট খোলা রাখার সময়

error: Content is protected !!

সদরপুরে নারীর প্রতি সহিংসতার ও শিশু ধর্ষণের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন

আপডেট টাইম : ০৬:১১ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :