ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সদরপুরে নজরুল বর্ষ উদযাপন, দুই সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন

নুরুল ইসলামঃ

ফরিদপুরের সদরপুরে নজরুল বর্ষ উদযাপন এবং সাহিত্য পত্রিকা ‘কল্পলোক’ ও ‘The Creative Mind’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় সদরপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সদরপুর শাখার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন সদরপুরের সভাপতি কবির হোসাইন। প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রেজভী জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক সৈয়দ জাহিদ হাসান, সদরপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ইমারত হোসেন বাচ্চু, কথাসাহিত্যিক করিম রেজা বাবু, সুজন ফরিদপুরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। এছাড়াও কবি-সাহিত্যিক, কবি-সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং আমার প্রিয় সাহিত্যানুরাগী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতে নজরুল ও তাঁর সৃষ্টিকর্ম নিয়ে অতিথিরা বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি রেজভী জামান ‘কল্পলোক’ ও ‘The Creative Mind’ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করেন। এসময় বক্তারা বলেন, সাহিত্য ও সংস্কৃতিচর্চা মানুষের মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মের মধ্যে সাহিত্য, কবিতা ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন প্রয়োজন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতের চর্চা নতুন প্রজন্মের কাছে তাঁর সৃষ্টিকর্ম ও আদর্শ তুলে ধরতে সহায়তা করে।

তাঁরা আরও বলেন, সাহিত্য পত্রিকা প্রকাশের মাধ্যমে স্থানীয় লেখক, কবি ও সাহিত্যপ্রেমীরা নিজেদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ পান। নিয়মিত সাহিত্যচর্চা সমাজে মুক্তবুদ্ধি, মানবিকতা ও সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখতে পারে।
পরে নজরুলসংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের

error: Content is protected !!

সদরপুরে নজরুল বর্ষ উদযাপন, দুই সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন

আপডেট টাইম : ০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
নুরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি :