ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে

সদরপুরে তরমুজের বাজার আগুন

ফরিদপুর জেলার সদরপুর উপজেলা সদর বাজারের তরমুজের দোকানের একাংশ- ছবিঃ মোঃ হুমায়ুন কবির (তুহিন)।

ফরিদপুরের সদরপুর উপজেলা সদরসহ বিভিন্ন হাট-বাজারগুলোতে মৌসুমী রসালো ফল তরমুজের দাম আকাশ ছোঁয়া ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে। রমজানকে পুঁজি করে ব্যবসায়ীগণ তাদের ইচ্ছে মতো প্রতি পিচ তরমুজের দাম হাকিয়ে নিচ্ছে ৫শত থেকে ৬শত টাকা তরমুজ বিক্রি করছেন বলে অভিযোগ করেছেন ক্রেতা ও জনসাধারণ।

এদিকে গত কয়েক দিনে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন । এ তাপদাহ থেকে সামান্য পরিত্রাণ পেতে ইফতারে ধর্মপ্রাণ রোজাদাররা তরমুজই বেশি পছন্দ করেন। কিন্তু আকাশ ছোঁয়া দামের কারণে এখন আর তরমুজের স্বাদ নিতে পারছেন না নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষেররা। এরইমধ্যে তরমুজের দাম সাধারণ ক্রেতাদের হাতের নাগালের বাইরে চলে গেছে।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোন তদারকি না থাকার কারণে ইচ্ছেমত দাম হাকিয়ে নিচ্ছে এক ধরণের অসাধু তরমুজ ব্যবসায়ীরা বলে সাধারণ ক্রেতাদের অভিযোগ।

কৃষ্ণপুরের নাইম মোল্যা নামে একজন বলেন, ভাই অনেক ইচ্ছা ছিলো একটি তরমুজ কিনবো। রোজার সময় বাড়ির সবাইকে নিয়ে ইফতারি করবো। সেটা আর হলো না দামের কারনে।

উপজেলার সতের রশি গ্রামের আলমগীর হোসেন নামে একজন বলেন, আমি বাচ্চার ইচ্ছে পূরণ করতে একটি তরমুজ কিনেছি ৬শত টাকা দাম পড়েছে । এতো দামের কারণে তরমুজ আর সামনের দিনে কপালে আর জুটবে কি না ! তিনি বলেন মাঠ পর্যায় থেকে সরাসরি সঠিক তদারকি করার প্রয়োজন তরমুজ সহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিষের। একই চিত্র উপজেলা সদর সহ প্রতিটি হাট বাজারে।

এদিকে বিশিষ্টজনেরা ও সাধারণ মানুষের দাবী মনে করেন তরমুজ ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে অতিরিক্ত মূল্য দরে তরমুজ বিক্রি হচ্ছে। তবে তারা মনে করেন, বাজার মনিটরিং করে কৃষক পর্যায় থেকে পাইকারদের উপর কঠোর নজরদারী করলে বাজারের স্থিতিশিলতা বজায় থাকবে।

উপজেলা সদর বাজারের তরমুজ ব্যবসায়ী মোকসেদ মোল্যা বলেন, ‘দাম না বেড়ে তো উপায় নেই। এদিকে লকডাউনের মাঝে মহাজনদের নিকট গিয়ে তরমুজ আগের থেকে বেশি দামে কিনতে হয়েছে। এছাড়া তীব্র গরম ও রোজার কারণে তরমুজের ব্যাপক চাহিদা থাকায় দামও বেড়েছে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে

সদরপুরে তরমুজের বাজার আগুন

আপডেট টাইম : ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
মোঃ হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ :