ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সদরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ নুরুল ইসলাম:

ফরিদপুরের সদরপুর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মাধ্যমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলারও আয়োজন করা হয়।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল বলেন, “পৃথিবী আজ হাতের মুঠোয় চলে এসেছে। বিজ্ঞানের কল্যাণে আজ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যেকোনো ঘটনার খবর আমরা মুহূর্তের মধ্যে জানতে পারছি। সাহিত্যচর্চা সভ্যতাকে উন্নত করে, আর বিজ্ঞানচর্চা জাতিকে উন্নত ও কল্যাণ দান করে।”

তিনি আরও বলেন, “বিজ্ঞানের যত উন্নতি হবে, মানুষের জীবনযাত্রা তত সহজ হবে। একসময় আবহাওয়ার খবর শোনার জন্য আমাদের রেডিওর সামনে বসে থাকতে হতো, আর আজ কোথায় কখন ঝড়-বৃষ্টি হচ্ছে আমরা তা সরাসরি দেখতে পাচ্ছি। এসবই সম্ভব হয়েছে বিজ্ঞানের উন্নতির কারণে। তাই জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে স্কুল জীবন থেকেই বিজ্ঞানচর্চা শুরু করতে হবে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম, কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

পরিশেষে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বিজ্ঞান মেলায় প্রদর্শিত বিভিন্ন প্রকল্প ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং বিজ্ঞানচর্চায় আয়োজকদের উৎসাহ প্রদান করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হরিপুরে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও

error: Content is protected !!

সদরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট টাইম : ৯ ঘন্টা আগে
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :