ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে এইচএসসি ও সমমান পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

আগামীকাল রবিবার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা- ২০২২। ঢাকা বোর্ডের অধীননে সদরপুরের ২টি কলেজ ও তিনটি মাদরাসা, ২টি কারিগরি কলেজের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করবে। এ বছর সদরপুর সরকারি কলেজের ৬৭১ জন, মহিলা কলেজ সদরপুরের সাধারণ শাখার ১১৮ জন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে মহিলা কলেজ সদরপুরের ১২৬ জন এবং চরভদ্রাসান উপজেলাধীন লোহারটেক বিএম কলেজের ৭৭জন ছাত্র-ছাত্রী এইচএসটি (বিএমটি) পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে।
অপরদিকে বাংলাদেশ মারাসার শিক্ষা বোর্ডের অধীনে আটরশি বিশ^ জাকের মঞ্জিল আলীয়া কামিল মাদরাসার ২৬জন, চন্দ্রপাড়া সুলতানিয়া ফাজিল মাদরাসার ১২ জন এবং চর বন্দরখোলা ফাজিল মাদরাসার ৩জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিবে।
বিশ্ব জাকের মঞ্জিল আলীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম জানান, এবছর ৪১জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশগ্রহণ করবে। তন্মধ্যে ছাত্র-৩৫ জন ও ছাত্রী ৬জন। কেন্দ্র- সদরপুর সরকারি কলেজ। প্রথম দিন কুরআন মাজীদ বিষয়ে পরীক্ষা হবে।
সদরপুর-২ (মহিলা কলেজ) কেন্দ্রে সদরপুর সরকারি কলেজের এইচএসসির পরীক্ষার্থীবৃন্দ পরীক্ষা দিয়ে থাকে। পরীক্ষা কমিটির সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান জানান, সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অপরদিকে সদরপুরের ঐতিহ্যবাহী সদরপুর সরকারি কলেজ (সদরপুর-১) কেন্দ্রে মহিলা কলেজের এইচএসসি ও বিএম শাখার শিক্ষার্থীবৃন্দ পরীক্ষা দিবে। লোহারটেক বিএম কলেজের শিক্ষার্থীবৃন্দ প্রতিবছর মহিলা কলেজের সাথে যুক্ত হয়ে সদরপুর কেন্দ্রে পরীক্ষা দিয়ে থাকে। এ ব্যাপারে বিএম শাখার শিক্ষক ও পরীক্ষা কমিটির আহবায়ক মোঃ বিল্লাল হোসেন জানান, আগামীকাল সকালে ২৯ জন এবং বিকালে ১৭৪জন শিক্ষার্থী পরীক্ষা দিবে।
সরেজমিন দেখা যায়, সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায়ের সার্বিক তত্ত্বাধানের পরীক্ষার প্রস্তুতি সর্বশেষ কার্যক্রম জোরালো গতিতে চলছে। এ বিষয়ে সদরপুর-১ কেন্দ্রের এইচএসসি পরীক্ষা কমিটির আহবায়ক এবং সদরপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আরিফুল কবির জানান, এ কেন্দ্রে মহিলা কলেজের ১১৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিবে। ইতোমধ্যে সীট প্লান সহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল সকালে বাংলা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট মোঃ আহসান মাহমুদ রাসেল কর্তৃক ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা মোতাবেক পরীক্ষা কেন্দ্রে ও চারপাশের ২০০ গজের এলাকাসমূহের আইন শৃঙ্খলা, জননিরাপত্তা ও এবং পরীক্ষা অনুষ্ঠানের  সুষ্ঠু পরিবেশ বজার স্বার্থে সর্বসাধারণের প্রবেশাধিকার, কোন প্রকার মাইকিং, মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে মাইংকিং করা হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের গ্রেপ্তার ও সংবাদমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ

error: Content is protected !!

সদরপুরে এইচএসসি ও সমমান পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

আপডেট টাইম : ০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
মোঃ হুমায়ুন কবির (তুহিন) সদরপুর, (ফরিদপুর) প্রতিনিধিঃ :