ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ফরিদপুরের সদরপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এ নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এর শপথ পরবর্তী উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা রবিবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। একই সাথে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধান অতিথি, নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস
চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

উভয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন)।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম (বাবুল), ভাইস চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম (পান্নু মুধা), মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না পারভীন রেভা, সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম।

এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন) তার বক্তব্যে বলেন, সদরপুর উপজেলায় আইন শৃ্ঙ্খলা পরিস্থিতি পূর্বের তুলনায় ভালো। তিনি বলেন, কোন অবস্থাতেই সন্ত্রাস, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও সামাজিক অনাচার সহ্য করা হবে না।

প্রধান অতিথি আরও বলেন, কৃষ্ণপুর বাজার সহ উপজেলার সকল হাট-বাজার-ঘাটে ইজারাদারদের অতিরিক্ত টাকা আদায় মেনে নেওয়া হবে না। সরেজমিনে এমন ঘটনার প্রমাণ পাওয়া গেলে তাদের ইজারা আদেশ বাতিল করা হবে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অংশ হিসেবে আমার নির্বাচনী এলাকার সকল রাস্তা বর্ধিতকরণ, কালভার্ট ও ব্রিজ নির্মাণ, নদী শাসন, মশা নিধন, যানজট নিরসন সহ অন্যান্য কার্যক্রম আরও গতিশীল করা হবে। তিনি সবাইকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একযোগে কাজ করার আহবান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শত্রুর সাথেও আমাদের ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম

error: Content is protected !!

সদরপুরে উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :