আপডেট টাইম :
০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
২৫৭
বার পঠিত
সদরপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
ফরিদপুরের সদরপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ উদ্বোধন করা হয়েছে। ৯ জুলাই মঙ্গলবার বিকাল ৩টায় সদরপুর স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম (বাবুল)। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম (পান্নু মুধা), মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না পারভীন রেভা। আরও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বেগম রোকেয়া জাতীয় পুরস্কার প্রাপ্ত রহিমা খাতুন সহ সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, ক্রীড়া সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজ এবং বিপুল সংখ্যা দর্শক। খেলায় ধারাভাষ্য প্রদান করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ। সদরপুর ও চর বিষ্ণুপুর ইউনিয়নের মধ্যে উদ্বোধনী দিনের ১ম খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার ফলাফল সদরপুর-৩, চর বিষ্ণুপুর-০। দিনের অপর খেলাটি কৃষ্ণপুর-১ ও চর নাছিরপুর ইউনিয়ন-০ বিকাল সাড়ে ৪টায় শুরু হয়ে চলমান ছিল। আরও পড়ুনঃ নলছিটিতে কৃষকদের মাঝে নারিকেল চারা, বীজ ও সার বিতরণ প্রকাশিত ফিকশ্চার অনুযায়ী দেখা যায়, মোট ৮টি ইউনিয়নের ৮টি দল খেলায় অংশগ্রহণ করছে। ১০ জুলাই বিকাল ৩টায় ঢেউখালী ও চর মানাইর এবং বিকাল সাড়ে ৪টায় ভাষানচর ও আকোটরচর ইউনিয়নের...
ফরিদপুরের সদরপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ উদ্বোধন করা হয়েছে। ৯ জুলাই মঙ্গলবার বিকাল ৩টায় সদরপুর স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম (বাবুল)।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম (পান্নু মুধা), মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না পারভীন রেভা।
আরও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বেগম রোকেয়া জাতীয় পুরস্কার প্রাপ্ত রহিমা খাতুন সহ সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, ক্রীড়া সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজ এবং বিপুল সংখ্যা দর্শক।
খেলায় ধারাভাষ্য প্রদান করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ।
সদরপুর ও চর বিষ্ণুপুর ইউনিয়নের মধ্যে উদ্বোধনী দিনের ১ম খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার ফলাফল সদরপুর-৩, চর বিষ্ণুপুর-০। দিনের অপর খেলাটি কৃষ্ণপুর-১ ও চর নাছিরপুর ইউনিয়ন-০ বিকাল সাড়ে ৪টায় শুরু হয়ে চলমান ছিল।
প্রকাশিত ফিকশ্চার অনুযায়ী দেখা যায়, মোট ৮টি ইউনিয়নের ৮টি দল খেলায় অংশগ্রহণ করছে। ১০ জুলাই বিকাল ৩টায় ঢেউখালী ও চর মানাইর এবং বিকাল সাড়ে ৪টায় ভাষানচর ও আকোটরচর ইউনিয়নের মধ্যে ১ম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।
৮টি দল হতে বিজয়ী ৪টি দল নিয়ে ১১ জুলাই সেমিফাইনাল এবং ১৫ জুলাই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে।