ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরের শৌলডুবীতে ঘূর্ণিঝড় সিত্রাং তাণ্ডবে সবজীচাষে ক্ষতি দাম নাগালের বাইরে

সাম্প্রতিক ঘূর্ণিঝড় সিত্রাং তাণ্ডবে বৃহত্তর ফরিদপুরের মধ্যে সবজী চাষের জন্য বিখ্যাত সদরপুর উপজেলার শৌলডুবী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় সবজীর দাম নাগালের বাইরে চলে গেছে।

বিশেষ করে করল্লা ও শিম মাচাল, ফুলকপি, কলাবাগান ভেঙ্গে দুমড়ে মুচড়ে গেছে ও অন্যান্য সবজী ফসলের ক্ষতি হয়েছে। উল্লেখ্য মাটি উর্বর হওয়ায় শৌলডুবী এলাকায় কৃষকেরা বিভিন্ন প্রকার শাকসবজী যেমন বেগুন, করল্লা, সিম, বরবটি, ঝিঙা, চিচিংঙ্গা, মিষ্টি কুমড়া, লাউ, ধুন্দুল, কাঁচকলা, শষা, গাজর, মূলা, পাতাকপি, ফুলকপি, লালশাক, পালংশাক, ধনিয়াপাতা, তরমুজ, বাঙ্গি, কলা ইত্যাদি মৌসুমী ফসল  উৎপাদনে ধারাবাহিকভাবে সাফল্য বয়ে এনেছে।

এখানে প্রতিদিন সকালে এলাকার বাজারগুলোতে এইসব সবজী পাইকারী ও খুচরা দামে বিক্রি হওয়ায় আশপাশের এলাকার মানুষেরা কমদামে সবজী খেতে পারেন। পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এখান থেকে সবজী ক্রয় করে দেশের বিভিন্ন মোকামে সরবরাহ করে থাকেন। পদ্মাসেতু চালু হওয়ায় মাত্র দেড় থেকে দুইঘন্টার ব্যবধানে দেশের বৃহত্তম সবজী বাজার কাওরান বাজারে সবজী পৌছে যাচ্ছে। পদ্মাসেতুর কারনে এলাকার গুরুত্ব অনেকটা বেড়ে গেছে।

সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা বিধান রায় জানান, আগামী শীত মৌসুমে ৪৭০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে স্থানীয় কৃষকরা মনে করেন, অনাবাদি জমি চাষ করতে পারলে অধিক পরিমাণ সবজী উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করা সম্ভব।

সেজন্য সরকারের তরফ থেকে আর্থিক সহযোগিতা প্রয়োজন।  তবে প্রতিকুল আবহাওয়ার পুনরাবৃত্তি ঘটলে ও আর্থিক প্রণোদনা না দেয়া হলে এই লক্ষ্যমাত্রা অর্জন ব্যহত হতে পারে বলে অনেক সবজীচাষী মনে করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ব্যাংকের শেয়ার, তবু বিনিয়োগে আগ্রহ কম

error: Content is protected !!

সদরপুরের শৌলডুবীতে ঘূর্ণিঝড় সিত্রাং তাণ্ডবে সবজীচাষে ক্ষতি দাম নাগালের বাইরে

আপডেট টাইম : ০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
মোঃ হুমায়ুন কবির (তুহিন), সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ :