ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবেঃ -হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘আমরা বারবার বলে এসেছি, আগামী সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে হবে।

সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই হবে। বর্তমান নির্বাচন কমিশন সেই নির্বাচন পরিচালনা করবে। যেসব রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেওয়ার সক্ষমতা আছে তারা অবশ্যই নির্বাচনে অংশ নেবে। যদি কেউ নির্বাচনে অংশ না নেয় তাহলে তারাই পরে রাজনৈতিক সংকটে পড়বে।’

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি আন্দোলন সংগ্রাম করে এই সরকারের কিছু করার সক্ষমতা নেই। আমরা এর আগেও বলেছি, বাংলাদেশে এমন কোন রাজনৈতিক শক্তি নেই যারা আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারে। এসব আন্দোলনের খেলা বিএনপির শেষ হয়ে গেছে। এদের এই আন্দোলনের খেলা এখন জনগণ ভাঁওতাবাজি ছাড়া আর কিছু না মনে করে না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘হত্যা, সন্ত্রাসী, জ্বালাও-পোড়াও নাশকতামূলক কর্মকাণ্ড করা বিএনপির রাজনৈতিক চরিত্র। তাড়া প্রতিষ্ঠাকাল থেকেই এই কাজ করে এসেছে। বিশেষ করে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত হত্যা সন্ত্রাস করেছে।

তিনি বলেন, ২০১৩, ১৪ ও ১৫ সালে আন্দোলনের নামে তারা পেট্রোলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। এগুলো দেশবাসী জানে। তবে তার যে পরিণতি ভালো হয় না সেটি নিশ্চয়ই বিএনপির উপলব্ধি হয়েছে। হাড়ে হাড়ে টের পেয়েছে। পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার পরে তাদের যে শাস্তি পেতে হয় সেটি ওরা জানে।

হানিফ আরও বলেন, আমাদের বিশ্বাস, বিএনপি অতীতে যে ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করেছে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করার ভবিষ্যতে আর সাহস পাবে না। সেই সুযোগও পাবে না।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবেঃ -হানিফ

আপডেট টাইম : ০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :