ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শ্রীপুরে আজকের পত্রিকা সাংবাদিকের ওপর হামলা

গাজীপুরের শ্রীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতুল মণ্ডল। গতকাল রবিবার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসিবাজার এলাকার জাবের-জোবায়ের স্পিনিং মিলের উত্তর পাশে তার ওপর হামলার ঘটনা ঘটে। আহত রাতুল শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় রাতুল মণ্ডল বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

থানায় দাখিল করা অভিযোগে বলা হয়েছে, ‘আজ (গতকাল) বেলা ১১টার দিকে এমসিবাজার এলাকার জাবের- জোবায়ের স্পিনিং মিলের উত্তর পাশে এক যুবককে কে বা কারা আটক করে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যাই। যুবককে আটকের বিষয়ে তথ্য সংগ্রহের সময় আসামিরা এসে আমার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

আমি নিজেকে একজন সংবাদকর্মী পরিচয় দিলে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং উচ্চস্বরে বলে, ওই শালা তুই সাংবাদিক, তোরে মেরে ফেললে কয় টাকা লাগবে। এই বলে আসামিরা আমার ওপর হামলে পড়ে। পরে বিবাদীরা গালাগাল শুরু করে আমাকে এলোপাতাড়ি মারধর করে টেনেহিঁচড়ে এক আসামির অফিসে নিয়ে যায়। সেখানে আবার মারধর করে। আমি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে অসুস্থ এবং অপারেশনের রোগী, এ কথা বলার পরও আসামিরা আমাকে বেধড়ক মারধর করে।

এ সময় আসামিরা সঙ্গে থাকা ১২ হাজার ৫০০ টাকা, মোবাইল ফোন, পত্রিকার পরিচয়পত্র, প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। তারা আমার গলায় চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে।’ অভিযোগে বলা হয়, ‘এ সময় আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা সুযোগমতো পাইলে খুন করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দিয়ে পালিয়ে যায়।’

এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সানোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি আমরা জানতে পেরেছি। এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

শ্রীপুরে আজকের পত্রিকা সাংবাদিকের ওপর হামলা

আপডেট টাইম : ০৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :