ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শ্যামনগরে সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরের সাংবাদিক বিলাল হোসেনের পিতা আক্তার মল্লিককে (৬৬) ২০২০ সালের একটি ঘটনায় ২০২৬ সালের ১৯ মার্চ দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে শ্যামনগর থানা পুলিশ তাঁকে আদালতে পাঠায়।

এর আগে চাঁদাবাজি, দখলবাজি, নদী থেকে অবৈধ বালু উত্তোলনসহ নানা বিষয়ে প্রতিবেদন করায় বুধবার (১৮ নভেম্বর) মধ্যরাতে রাজনৈতিক ট্যাগ দিয়ে দৈনিক আমাদের সময়-এর শ্যামনগর প্রতিনিধি, দ্য এডিটরস-এর উপকূলীয় প্রতিনিধি ও সাতক্ষীরার সকাল-এর শ্যামনগর ব্যুরো প্রধান বিলাল হোসেনকে তাঁর বাড়ি থেকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করে উপজেলা যুবদল ও বিএনপির কয়েকজন নেতা-কর্মী। তবে স্থানীয়দের বাধার মুখে ব্যর্থ হন তাঁরা। এ সময় সাংবাদিক বিলাল বাড়ির পাশের ঘেরে পালিয়ে প্রাণে রক্ষা পান। ঘটনার বেশ কিছুক্ষণ পরে সেখানে পুলিশ আসে। পরে তাঁর বাবাকে পুলিশে দেয় মব সৃষ্টিকারী যুবদল ও বিএনপির নেতারা।

এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

এর আগে সাংবাদিক বিলাল হোসেনের বাবাকে থানায় নেওয়ার বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার শ্যামনগর থানার ওসি সফিউল ইসলাম পাটোয়ারী সাংবাদিকদের বলেছিলেন, তাঁকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। উত্তপ্ত পরিস্থিতিতে তাঁর নিরাপত্তার স্বার্থে স্থানীয় লোকজন তাঁকে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ তাঁকে নিরাপত্তার জন্য থানায় নিয়ে আসে।

এ বিষয়ে জানতে শুক্রবার দুপুরে শ্যামনগর থানার ওসি সফিউল ইসলাম পাটোয়ারীর মুঠোফোনে যোগাযোগ করা হয়। কিন্তু তাঁকে বৃহস্পতিবার দেওয়া বক্তব্যের বিষয়ে প্রশ্ন করতেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার তাঁর মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন ধরেননি।

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) সুদেব পাল আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেছেন, ১৯ নভেম্বর রাত ২টা ৩৫ মিনিটে শ্যামনগরের মুন্সিগঞ্জের কুলতলী এলাকা থেকে স্থানীয় জনতা তাঁকে আটক করে। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২০ সালের ২১ জুন ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে জেলা বিএনপির নেতারা এবং শ্যামনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কাশিমাড়ীর দিকে যাচ্ছিলেন। সকাল ১০টা ১৫ মিনিটের দিকে কাশিমাড়ী ইউনিয়নের কাতখালী সেতুর ওপর তাঁদের গাড়িবহরে হামলা হয়। হামলাকারীরা লাঠি, লোহার রড, রামদা, হকিস্টিক ও ককটেল নিয়ে গাড়িবহরের পথ আটকান। এ সময় গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর, নেতা-কর্মীদের মারধর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। গাড়িবহরে থাকা প্রায় পাঁচ লাখ টাকার ত্রাণসামগ্রী লুট এবং যানবাহন ভাঙচুর করে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি করা হয়।

এ বিষয়ে জানতে মামলার তদন্ত কর্মকর্তা সুদেব পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাংবাদিক বিলাল হোসেনের বাবাকে স্থানীয় রাজনৈতিক নেতারা আটক করে আমাদের কাছে দিয়েছিলেন।

আক্তার মল্লিককে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো প্রসঙ্গে জানতে চাইলে সুদেব পাল বলেন, মামলাটি এখনো তদন্তাধীন। তিনি যদি নিরপরাধ হয়ে থাকেন, তাহলে মামলা থেকে অব্যাহতি পাবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

‘ইনশা আল্লাহ এবার বাংলাদেশ ভালো কিছুই করবে’

error: Content is protected !!

শ্যামনগরে সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ

আপডেট টাইম : ০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :