ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শ্বশুরবাড়ি বেড়াতে এসে খেলনা পিস্তলসহ ধরা ভুয়া মেজর

ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপাের্টার

কুষ্টিয়ায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে খেলনা পিস্তলসহ খন্দকার বায়েজীদ আমান (৩৫) নামের এক ভুয়া মেজরকে আটক করা হয়েছে। এছাড়া তার কাছ থেকে একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

রোববার বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার লক্ষীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করেন স্থানীয়রা। পরে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করেন।

জানা গেছে, খন্দকার বায়েজীদ আমান নওগাঁ জেলার রাণীনগর থানার পলিবাহাদুরপুর গ্রামের মৃত এনামুল হকের ছেলে। তিনি কুষ্টিয়া সদর উপজেলার লক্ষ্মীপুরে তার শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। দুপুরে খন্দকার বায়েজীদ আমান লক্ষীপুর বাসস্ট্যান্ড এলাকায় অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় স্থানীয়দের মাঝে সন্দেহ হয়। পরে স্থানীয়রা তাকে বিভিন্ন কথা জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে সন্দেহ হলে তারা থানায় খবর দেন। পুলিশ এসে খন্দকার বায়েজীদ আমানের দেহ তল্লাশি করলে একটি খেলনা পিস্তল ও একটি ওয়াকিটকি পায়। পরে তাকে থানায় নিয়ে যায় পুলিশ।

ইবি থানা পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে তিনটি প্রতারণার মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খাওয়ার সময় অস্বাভাবিক ঘাম হয় কেন?

error: Content is protected !!

শ্বশুরবাড়ি বেড়াতে এসে খেলনা পিস্তলসহ ধরা ভুয়া মেজর

আপডেট টাইম : ০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টার :