ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শোবার ঘরের মেঝে খুঁড়ে ১৫টি গোখরা সাপের বাচ্চা ধরেন স্থানীয় সাপুড়ে

কুষ্টিয়ার খোকসায় শোবার ঘরের মাটি খুঁড়ে ১৫টি বিষধর গোখরা সাপের বাচ্চা পাওয়া গেছে। শুক্রবার (১৪ জুলাই) সকালে খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া কুঠিপাড়ার আছিয়া খাতুন নামের এক বৃদ্ধার শোবার ঘরের মেঝে খুঁড়ে এসব গোখরা সাপের বাচ্চা ধরেন স্থানীয় সাপুড়ে।

স্বামী আকমল শেখের মৃত্যুর পর থেকে ওই বৃদ্ধা তার ভাই রেজন মোল্লার বাড়ির একটি কাঁচাঘরে আশ্রিত রয়েছেন।

রেজন মোল্লা জানান, সকালে তার বোনের মাটির ঘর খুঁড়ে বেশ কয়েকটি জীবিত গোখরা সাপের বাচ্চা ধরা হয়। এসময় মাটির নিচে সাপের ডিমের ৩০টি খোসা পাওয়া যায়। তবে মা সাপটিকে পাওয়া যায়নি। জীবিত সাপের বাচ্চা সাপুড়েকে দিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন সময় পিটিয়ে মারা বিষধর সাপের বচ্চাগুলো মাটিতে পুঁতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, ৪-৫ দিন ধরে তার বাড়িতে গোখরা সাপের একাধিক বাচ্চা দেখা যাচ্ছিল। প্রতিটি বাচ্চাই দুই থেকে আড়াই ফুট লম্বা। প্রতিদিনই দু’একটি বাচ্চা সাপ পিটিয়ে মারা হয়।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যায় তার বোনের ঘর থেকে একে একে বের হয়ে আসে সাতটি সাপের বাচ্চা। প্রতিবেশীদের সহযোগিতায় সেগুলোকে পিটিয়ে মারা হয়। তার গোটা পরিবার এখন সাপ আতঙ্কে রয়েছে।

বৃদ্ধা আছিয়া খাতুন বলেন, তিনি মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। নিজে যে এতদিন সাপের সঙ্গে বসবাস করছিলেন তা বুঝতে পারেননি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত: শফিকুর রহমান

error: Content is protected !!

শোবার ঘরের মেঝে খুঁড়ে ১৫টি গোখরা সাপের বাচ্চা ধরেন স্থানীয় সাপুড়ে

আপডেট টাইম : ০৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :