আপডেট টাইম :
০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
২৮৬
বার পঠিত
-ফরিদপুরের সদরপুরে এমপিনিক্সন চৌধুরীসদরপুরেসড়কেরভিত্তিপ্রস্তরেরফলকউন্মোচনকালে মোনাজাত ও মতবিনিময়সভারএকাংশ।
শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলে দেশ ও জনগণের উন্নয়ন হচ্ছে – এমপি নিক্সন চৌধুরী
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলে দেশ ও জনগণের উন্নয়ন হচ্ছে। আগামীতে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হলে সকল জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য করে যে দায়িত্ব দিয়েছেন তা আমি অক্ষরে অক্ষরে পালন করছি। তিনি বলেন, আগামীতে একটি শক্তিশালী যুবলীগ সংগঠন প্রধানমন্ত্রীকে উপহার দিব। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে সদরপুরে ঢেউখালী ইউনিয়নের বাবুরচর বাজারে প্রায় সাড়ে ১৬ কোটি টাকা ব্যায়ে উপজেলাধীন কৃষ্ণপুর জিসি-সদরপুর হেঃ কোঃ- পিয়াঁজখালি জিসি-কাউলিবেড়া-তাড়াইল সড়ক বিসি দ্বারা উন্নয়ন কাজের সড়কের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন কালে প্রধান অতিথির বক্তব্যে মতবিনিময় সভায় এ কথা বলেন। আরও পড়ুনঃ সালথায় দুই সন্তানের জননীর বিষপান, চারদিন পর হাসপাতালে মৃত্যু সভায় ফরিদপুর জেলা পরিষদের মহিলা সদস্য মোসাঃ কোহিনুর বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, ফরিদপুর জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুজ্জামান খান, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, উপজেলা প্রকৌশলী আব্দুল মমিন, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাফর, সদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল সহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলে দেশ ও জনগণের উন্নয়ন হচ্ছে। আগামীতে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হলে সকল জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য করে যে দায়িত্ব দিয়েছেন তা আমি অক্ষরে অক্ষরে পালন করছি। তিনি বলেন, আগামীতে একটি শক্তিশালী যুবলীগ সংগঠন প্রধানমন্ত্রীকে উপহার দিব। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে সদরপুরে ঢেউখালী ইউনিয়নের বাবুরচর বাজারে প্রায় সাড়ে ১৬ কোটি টাকা ব্যায়ে উপজেলাধীন কৃষ্ণপুর জিসি-সদরপুর হেঃ কোঃ- পিয়াঁজখালি জিসি-কাউলিবেড়া-তাড়াইল সড়ক বিসি দ্বারা উন্নয়ন কাজের সড়কের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন কালে প্রধান অতিথির বক্তব্যে মতবিনিময় সভায় এ কথা বলেন।
সভায় ফরিদপুর জেলা পরিষদের মহিলা সদস্য মোসাঃ কোহিনুর বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, ফরিদপুর জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুজ্জামান খান, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, উপজেলা প্রকৌশলী আব্দুল মমিন, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাফর, সদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল সহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।