ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে তৃণমূলের পেশাজীবিরা সাহায্য পাচ্ছেঃ -এমপি নিক্সন চৌধুরী

-ফরিদপুরের সদরপুরে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণের একাংশ ও সভায় বক্তব্যের একাংশ।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে আজ তৃণমূলের সব সম্প্রদায়ের জনগণ সরকারি সাহায্য পাচ্ছে। তিনি বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলে সাড়ে ১৪ বছরে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ থেকে আজ উন্নত দেশে পদার্পন করছে।

তিনি আজ (বৃহস্পতিবার) দুপুরে সদরপুর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ২০২২-২৩ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলে পরিবারদের মাঝে বিকল্প আয়বর্ধন উপকরণ (বকনা বাছুর) বিতরণকালে এ কথা বলেন।

তিনি আরও বলেন, অতীতে দেশ চলত ভিক্ষা ও সাহায্য সহযোগিতায়। আজ শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশের উন্নয়ন এগিয়ে যাচ্ছে, তখন এদেশের বিরোধীদলের কিছু কিছু নেতাদের দেশবিরোধী বক্তব্যে জনগণ হতবাক। তিনি দেশপ্রিয় জনগণকে মুক্তিযুদ্ধের চেতনায় সকল ষড়যন্ত্র প্রতিহত করে আগামীতে শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতায় আনার জন্য আহবান জানান।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত উপকরণ বিতরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজ ও নিক্সন সমর্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া গত্যন্তর নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

error: Content is protected !!

শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে তৃণমূলের পেশাজীবিরা সাহায্য পাচ্ছেঃ -এমপি নিক্সন চৌধুরী

আপডেট টাইম : ০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
মোঃ হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :