ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন

শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবেঃ -অধ্যাপক শহীদুল ইসলাম

ইসমাইল হোসেন বাবুঃ

জুলাই-আগস্ট জুড়ে সংঘটিত গণহত্যা চালানোর অপরাধে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। মুক্তিযুদ্ধের পর দেশে সরকারবিরোধী আন্দোলনে চব্বিশের গণ-অভ্যুত্থানে দেশজুড়ে সবচেয়ে বড় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, যা বড় ধরনের মানবাধিকার লংঘনের অপরাধ। এই গণহত্যার দায়দায়িত্ব এককভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

.

সোমবার বিকেলে মিরপুর উপজেলাধীন সদরপুর ইউনিয়নের কাতলামারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম এসব কথা বলেন।

.

তিনি আরো বলেন, তার রাজনৈতিক সিদ্ধান্তে রাষ্ট্রযন্ত্র, দলীয় ক্যাডার ও গুন্ডা বাহিনী ব্যবহার করে দেশব্যাপী গণহত্যা চালানো হয়। জুলাই-আগস্টজুড়ে এ দেশে যা হয়েছে তা আমাদের চোখের সামনেই হয়েছে। আমরা দেখেছি শেখ হাসিনা কিভাবে রাষ্ট্রযন্ত্র এবং দলীয় ক্যাডার ও গুন্ডা বাহিনী ব্যবহার করে দেশব্যাপী গণহত্যা চালিয়েছে।

.

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

.

সম্মেলন শেষে ডাক্তার নুরুল ইসলামকে সিনিয়র সহ সভাপতি, আশরাফুল হক আশা মেম্বারকে সাধারণ সম্পাদক, আসাদকে সাংগঠনিক সম্পাদক করে সদরপুর ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক আংশিক কমিটি গঠন করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুই ব্রিটিশ এমপিকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, পশ্চিম তীরে প্রবেশে বাধা

error: Content is protected !!

সদরপুর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন

শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবেঃ -অধ্যাপক শহীদুল ইসলাম

আপডেট টাইম : ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :