আপডেট টাইম :
০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
৩৫০
বার পঠিত
শেখ কামাল অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা
নারায়ণগঞ্জের এম এ জি স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ কামাল অনূর্ধ্ব ১৮ জাতীয় যুব ক্রিকেট এ টানা তৃতীয় জয়লাভ করেছে ফরিদপুর জেলা দল। শুক্রবার গ্রুপের গুরুত্বপূর্ণ খেলায় তারা প্রতিপক্ষ নরসিংদী জেলা দলকে সাত উইকেটের ব্যবধানে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে নরসিংদী জেলা দল মাত্র ৬৩ রানে অলআউট হয় দলের পক্ষে আরদান সর্বোচ্চ ২৬ রান করে। এছাড়া বাপ্পা করে ১৪ রান। ফরিদপুর দলের খেলোয়াড় ফাহিমের মারাত্মক বোলিংয়ে অল্প রানে গুটিয়ে যায় নরসিংদী। এদিন ফাহিম ২০ রানে নেন ৫ উইকেট.। এ ছাড়া অপর বলার আবিদ নেন ২ উইকেট। জবাবে ৩ উইকেট হারিয়ে ফরিদপুর জেলা দল ৬৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে মিনহাজুল ২৯ রানে অপরাজিত থাকেন। অপর ব্যাটসম্যান আকিব করেন ১১ রান। নরসিংদীর পক্ষে ফাহিম ও সৌরভ ১ টা করে উইকেট লাভ করে । আরও পড়ুনঃ ফরিদপুর ২ আসনের উপনির্বাচনের চলছে ভোট গ্রহণঃ শেষ লগ্নেও ভোটার উপস্থিতি কম এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর দলের ম্যানেজার অমরেশ সাহা, কোচ তানভীর আহমেদ রাজীব সহকারী কোচ উত্তম সরকার।
নারায়ণগঞ্জের এম এ জি স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ কামাল অনূর্ধ্ব ১৮ জাতীয় যুব ক্রিকেট এ টানা তৃতীয় জয়লাভ করেছে ফরিদপুর জেলা দল।
শুক্রবার গ্রুপের গুরুত্বপূর্ণ খেলায় তারা প্রতিপক্ষ নরসিংদী জেলা দলকে সাত উইকেটের ব্যবধানে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে নরসিংদী জেলা দল মাত্র ৬৩ রানে অলআউট হয় দলের পক্ষে আরদান সর্বোচ্চ ২৬ রান করে।
এছাড়া বাপ্পা করে ১৪ রান। ফরিদপুর দলের খেলোয়াড় ফাহিমের মারাত্মক বোলিংয়ে অল্প রানে গুটিয়ে যায় নরসিংদী। এদিন ফাহিম ২০ রানে নেন ৫ উইকেট.। এ ছাড়া অপর বলার আবিদ নেন ২ উইকেট।
জবাবে ৩ উইকেট হারিয়ে ফরিদপুর জেলা দল ৬৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে মিনহাজুল ২৯ রানে অপরাজিত থাকেন। অপর ব্যাটসম্যান আকিব করেন ১১ রান। নরসিংদীর পক্ষে ফাহিম ও সৌরভ ১ টা করে উইকেট লাভ করে ।