ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে ভাঙ্গার এসিল্যান্ড

মাহমুদুর রহমান (তুরান):

ফরিদপুরের ভাঙ্গায় হাড়কাঁপানো শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম।

রাতের আঁধারে কম্বল নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের দ্বারে দ্বারে ছুটে যান তিনি। জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে তিনি বাসস্ট্যান্ড, বিভিন্ন বাজার, এতিমখানা ও হাসপাতালে গিয়ে নিজ হাতে ঘুমন্ত শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন। রাতের নিস্তব্ধতায় সরকারি এই উপহার পেয়ে অনেক শীতার্ত মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ সময় তিনি তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং যাদের বেশি প্রয়োজন, এমন গরিব ও দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন। তীব্র শীতের মধ্যে কখনো হেঁটে, আবার কিছুদূর গাড়িতে করে বিভিন্ন এলাকায় ছুটে যান তিনি।

কম্বল পেয়ে শীতার্ত আনোয়ারুল বলেন, “এই শীতে কেউ কোনো খোঁজ না নিলেও স্যার (এসিল্যান্ড) নিজে এসে কম্বল দিয়েছে। কম্বল পেয়ে আমি অনেক খুশি।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম বলেন, “তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট অনুভব করেই রাতের আঁধারে তাদের কাছে ছুটে গিয়েছি। রাস্তার পাশে ও প্রত্যন্ত গ্রামের প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে কম্বল দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এভাবেই উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামিয়ে আনল পিএসজি

error: Content is protected !!

শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে ভাঙ্গার এসিল্যান্ড

আপডেট টাইম : ১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :