ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শিশুদের দক্ষ প্রগতিশীল নাগরিক গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকারঃ – রাষ্ট্রদূত মোঃ সুফিউর রহমান

“বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে শিশুদের দক্ষ,প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলাই হবে আমাদের পারিবারিক ও সামাজিক সংকল্প”। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাংলাদেশ স্থায়ী মিশন জেনেভা কতৃক আয়োজিত শিশু কিশোর সমাবেশ ও আলোচনা অনুষ্ঠানে স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোঃ সুফিউর রহমান এ কথা বলেন।

রাষ্ট্রদূত সুফিউর রহমান বলেন, বাঙ্গালী জাতিসত্ত্বার বিকাশে ও বাঙ্গালীদের জন্য পৃথক একটি রাষ্ট্র গঠনের রূপকার ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সাম্প্রদায়িকতামুক্ত ধর্মনিরপেক্ষ সমাজ এবং বাংলা ভাষার সম্মান রক্ষার আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান বিধৃত করেন।তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনাবোধ, নিপীড়িত মানুষের অধিকার আদায়ে এবং বাঙালিদের সম্মান ও আত্মনিয়ন্ত্রণের বিষয়ে অনড় অবস্থান তাঁকে সমকালীন অনান্য নেতা থেকে স্বতন্ত্র্য করেছিলো। ফলশ্রুতিতে তিনি হয়ে উঠেছিলেন নেতা মুজিব থেকে বঙ্গবন্ধু।

বাঙালির সাংস্কৃতিক জাতিসত্ত্বা সংরক্ষণে এবং এ জাতির জন্য পৃথক রাষ্ট্রের জন্য রাজনৈতিক আন্দোলনে যুগপৎ নেতৃত্ব দিয়ে তিনি বাঙালির অবিসংবাদিত নেতা হিসেবে অসাম্প্রদায়িক বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন।

কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি মিজ সঞ্চিতা হক আন্তর্জাতিক অঙ্গনে শিশু দিবস পালনের উপর আলকপাত করেন। তিনি আলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধু্র শিশুবৎসল দিকটিতুলে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন সুইজারান্ড আওয়ামী লীগের সভাপতি জমাদার নজরুল ইসলাম, সাধারন সম্পাদক শ্যামল খান, কামাল হোসেন প্রমুখ।

দিবসটি পালন উপলক্ষ্যে মিশন আয়োজিত অনুষ্ঠানমালার শুরুতে রাষ্ট্রদূত উপস্থিত শিশুদের সাথে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন। আলোচনা অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি প্রদত্ত বাণী পাঠ করেন মিশনের দ্বিতীয় সচিব আব্দুল্লাহ বিন মাহবুব, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব মাসুদ পারভেজ ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব ও দূতালয় প্রধান মো: আব্দুল্লাহ আল ফরহাদ। এসময় একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।  শিশু কিশোর সমাবেশে বয়সভিত্তিক গ্রুপে চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুএবং বাংলাদেশ উপজীব্য করে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

মিশনের কর্মকর্তা-কর্মচারী, পরিবারের সদস্যগণ, সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশী এবং উল্লেখযোগ্য সংখ্যক শিশু-কিশোরের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আনন্দমুখর করে তোলে। শিশুরা কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী পালন করে। অনুষ্ঠানে অভ্যাগতদের ইফতার ও নৈশভোজে আপ্যায়িত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের উপদেষ্টা স্বপন কুমার সাহা, সহ-সভাপতি বিপুল তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক মাসুম খান দুলাল, যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ আকবর আলী, সাংগঠনিক সম্পাদক সসীম গৌরী চরন, সুইজারল্যান্ড শ্রমিক লীগের সভাপতি আব্দুর রব খাদেম ও লুজান আওয়ামী লীগের সভাপতি অশোক কুমার সরকার রবি প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

শিশুদের দক্ষ প্রগতিশীল নাগরিক গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকারঃ – রাষ্ট্রদূত মোঃ সুফিউর রহমান

আপডেট টাইম : ০৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো প্রধান :