ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শিবগঞ্জে ছেলে-ভাতিজাদের মারামারি দেখে বাবার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি বিরোধের জেরে ছেলে ও ভাতিজাদের মধ্যে মারামারি দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে সোহবুল ইসলাম (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনা শিবগঞ্জ পৌরসভার বাগানটুলি মহল্লার মৃত মহিউদ্দিন মন্ডলের ছেলে। সোমবার (১৯ আগস্ট) সকালে শিবগঞ্জ পৌর এলাকার বাগানটুলি মহল্লায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোহবুল ইসলাম ও তার ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে সোহবুলের ছেলে সোহান, সরল, সাদাব ও তার ভাতিজা শান্ত, সজিবের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় সোহবুল ইসলাম, তার ভাই সফিকুল, রফিকুল ও তোফিকুল ইসলাম ঘটনাস্থলেই ছিলেন।

এক পর্যায়ে ছেলে ও ভাতিজাদের মধ্যে মারামারি দেখে সোহবুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত হলে মৃত্যুর কারণ জানা যাবে।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে মারামারিতে নয়, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নিহতের স্ত্রী ও ছেলে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জাইনীন

error: Content is protected !!

শিবগঞ্জে ছেলে-ভাতিজাদের মারামারি দেখে বাবার মৃত্যু

আপডেট টাইম : ০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :