ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শিবগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে চারজনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদী বাঁধের মাটি উত্তোলনের দায়ে চারজনকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটায় ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) বিকেলে আজগুবি এলাকার পাগলা নদীর বাঁধে এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হল- উপজেলার বালুটুঙ্গী গ্রামের জাহির ইসলামের ছেলে ডালিম আলী (২৫), একই এলাকার আসমানি হকের ছেলে সোহেল রানা (২২), দাদনচক গ্রামের টিপু সুলতানের ছেলে নাসির উদ্দিন (২০) ও দোভাগী গ্রামের সাইদুর রহমানের ছেলে সোহেল রানা (১৯)।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন।

তিনি জানান, পাগলা নদীর বাঁধে অবৈধভাবে মাটি উত্তোলন করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী- এমন সংবাদের ভিত্তিতে আজগুবি এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা হয় একটি ট্রাক। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাগাতিপাড়ায় উপজেলা সমবায় কর্মকর্তার বিদায় সংবর্ধনা

error: Content is protected !!

শিবগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে চারজনের কারাদণ্ড

আপডেট টাইম : ০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :