ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শিক্ষক রিমেলকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান রিমেল গত ৬ জুন বিকেলে সাদীপুর গ্রামে নিজ জমি দেখতে গিয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে মারাত্মক জখম ও আহত হন।

শনিবার (২১ জুন) সকাল ১০টায় আল্লারদর্গা বাজার প্রেস ক্লাবের সামনে শিক্ষক মেহেদী হাসান রিমেলকে হত্যাচেষ্টার আসামিকে গ্রেফতার ও বিচারের দাবিতে ছাত্র-জনতা মানববন্ধন করে।

জানা যায়, প্রতিপক্ষ আসামি সাদীপুর গ্রামের আব্দুল্লাহ আল ইলিয়াস বিপন (৩৫), পিতা মৃত মহাব্বত আলী, পূর্ব থেকে ওৎ পেতে থেকে রিমেলকে দেখে খুন করার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে।
শিক্ষক রিমেল হাত দিয়ে প্রতিরোধ করতে গেলে তার দুই হাতের কব্জি ও তালু মারাত্মকভাবে জখম হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

তার আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে এলে আসামি বিপন পালিয়ে যায়।

এ ব্যাপারে দৌলতপুর থানায় গত ৯ জুন একটি মামলা (নম্বর-১৬) দায়ের করা হয়। তবে ১৫ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো আসামিকে গ্রেফতার করতে পারেনি।

রিমেলের পরিবার জানায়, মামলা প্রত্যাহারের জন্য তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, যা নিয়ে তারা শঙ্কিত।

এদিকে, আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসী বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন আক্তার আলি, রাসেল লস্কর, মানুদ পারভেজ, পল্টু খন্দকার প্রমুখ।

বক্তারা উচ্চ পর্যায়ের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন,

“পুলিশ আসামিকে প্রকাশ্যে ঘুরতে দেখলেও ধরছে না, বরং বাদীদের নানাভাবে হুমকি দিচ্ছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুই ব্রিটিশ এমপিকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, পশ্চিম তীরে প্রবেশে বাধা

error: Content is protected !!

শিক্ষক রিমেলকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

আপডেট টাইম : ০২:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :