ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত

মাধ্যমিক শিক্ষা জাতীয় করণ  ও জাতীয় সংসদে শিক্ষকদের ১০% আসন বরাদ্দের দাবিতে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট  ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি  মোঃ লোকমান হোসেন এর  সভাপতিত্বে আজ সোমবার বেলা ১১ টায়   ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন  অনুষ্ঠিত হয়।
 এ সময় বক্তব্য রাখেন,   শিক্ষক কর্মচারী ঐক্যজোট  ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক  মোঃ নজরুল ইসলাম, সিনিয়র সহ- সভাপতি  মোঃ ইমরুল কবির জিহাদ, বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখার সভাপতি  মোঃ ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক  মোঃ ইয়াকুব আলী সিদ্দিকী ফরিদপুর মুসলিম মিশনের শিক্ষক মনিরুজ্জামান মনির, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক শরীফ জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, ফরিদপুর ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় শিক্ষক বিপদ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াদুদ, কর্মচারী ফেডারেশন সাধারণ সম্পাদক ইসাহাক মোল্লা। এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ  মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের জন্য সরকারের নিকট জোর দাবি জানান ও জাতীয় সংসদে শিক্ষকদের জন্য ১০% আসন বরাদ্দের দাবি জানান।
তারা বলেন, একদেশে দুই নীতি চলতে পারে না, তাই তারা দেশে অভিন্ন শিক্ষা নীতি বাস্তবায়নের দাবি জানান। শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষকদের মাঝে কর্মোদ্দীপনা বাড়াতে অচিরেই দেশে অভিন্ন শিক্ষা নীতি প্রণয়ন ও মাধ্যমিক শিক্ষা জাতীয় করণে সরকারের সুদৃষ্টি কামনা করেন। তাদের এই দাবি দ্রুত বাস্তবায়ন না করলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন সংগ্রামের ঘোষণা দেন তারা।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :