ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শাশুড়ির জানাযায় আসতে গিয়ে শিশুসহ নিজেই লাশ হয়ে ফিরলেন আরজু সরদার

সোমবার ভোরে মাদারীপুরের শিবচরে স্পিডবোট ডুবিতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের পচা মাগুরা গ্রামের আরজু সরদার (৫২) ও তার ছেলে ইয়ামিন (২) লাশ হয়ে ফিরলেন নিজবাড়ি। তাদের জানাযা আজ সোমবার রাত ১০টায় হওয়ার কথা রয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের উদ্দ্যেশ্য শ্বাশুড়ির মৃত্যু খবর পেয়ে তার জানাযায় অংশ নিতে ঢাকা থেকে স্ত্রী আদরী বেগম (৪০), দুই বছরের ছেলে ইয়ামিনকে সাথে নিয়ে রওয়ানা দিয়েছিল সে।
কিন্তু বাড়ি পৌছনোর আগেই চলে গেলেন পরপারে। ভাগ্যক্রমে বেঁচে যান তার স্ত্রী আদরী বেগম। আদরী বেগম স্বামী সন্তানের লাশ নিয়ে বিকেলে ফিরেন আলফাডাঙ্গার চরডাঙ্গা পিতার বাড়িতে। সোমবার বিকেলে আরজুর শ্বাশুড়ির নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর  বাপবেটার লাশ নেওয়া হয় বোয়ালমারী উপজেলার পচামাগুরায় আরজুর নিজ বাড়িতে। বাবা ছেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ওই এলাকায়।স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
শেখর ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য মাগুরা গ্রামের হানিফ শেখ বলেন, আরজু ঢাকায় ছোটখাটো ব্যবসা  করতো। স্ত্রী-সন্তান নিয়ে ঢাকাতেই থাকতো। শ্বাশুড়ির মৃত্যু সংবাদ পেয়ে শ্বশুর বাড়ি আসছিলেন। আরজু সরদার ও আদরী বেগমের একই সন্তান ছিল ইয়ামিন।
সোমবার রাত ৯টায় শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা জানান, এ ঘটনা একটি হৃদয় বিদারক ঘটনা। আরজু সরদার আমার ইউনিয়নের বাসিন্দা। সে দুই বিয়ে করলেও প্রথম স্ত্রীর ঘরে একটি মেয়ে ছিলো সেও আগেই মারা গেছে। দ্বিতীয় স্ত্রী আদুরী বেগমের ঘরে মো. ইয়ামিন সরদার নামে একটি মাত্র ছেলে সন্তান ছিলো। তার সংসারে আর দ্বিতীয় স্ত্রী আদুরী ছাড়া আর কেউ রইলো না। আরজু সরদার ও ছেলে ইয়ামিনের লাশ বাড়িতে আনা হয়েছে। রাত ১০টায় জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

শাশুড়ির জানাযায় আসতে গিয়ে শিশুসহ নিজেই লাশ হয়ে ফিরলেন আরজু সরদার

আপডেট টাইম : ০৯:১২ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
এম. এম. নুর ইসলাম, বিশেষ প্রতিবেদকঃ :