আপডেট টাইম :
০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
২৫৫
বার পঠিত
শালিখায় নবাগত ওসি’র সঙ্গে শালিখা সাংবাদিক ইউনিটির সৌজন্য সাক্ষাৎ
মাগুরা শালিখা থানার নবাগত ওসি মো. ওলি মিয়ার সঙ্গে শালিখা সাংবাদিক ইউনিটি এর সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১টার দিকে শালিখা থানার তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। নবাগত অফিসার ইনচার্জ হিসেবে তিনি ৯ অক্টোবর ২০২৪ তারিখে শালিখা থানায় যোগদান করেন। সাক্ষাৎকালে নবনিযুক্ত অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ, নারী নির্যাতন ও বাল্যবিবাহসহ সব অপরাধ কমে যাবে। পুলিশ ও সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে বেশিরভাগ অপরাধ নির্মূল করা সম্ভব।" তিনি আরও বলেন, "পুলিশ জনগণের বন্ধু, আর জনগণের বন্ধু হিসেবে আমি সেবা করতে চাই। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা বিশেষ করে সাংবাদিকদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।" এ সময় শালিখা সাংবাদিক ইউনিটি এর সভাপতি মো. কামরুজ্জামান অন্তর, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন, দপ্তর সম্পাদক মো. জিহাদ হোসেন, প্রচার সম্পাদক মো. শামছুর রহমান এবং সদস্য মো. মিসকাত হোসেন সজীব ও মাসুম মিয়া উপস্থিত ছিলেন। আরও পড়ুনঃ বাগাতিপাড়ায় জামায়াতের ইমাম ও ওলামা সম্মেলন নবাগত অফিসার ইনচার্জ আরো জানান, "শালিখা থানা এলাকার মানুষের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আমি বদ্ধপরিকর। পাশাপাশি শালিখা উপজেলার সর্বস্তরের মানুষকে সঠিক আইনি সহায়তা দেয়ার পাশাপাশি...
মাগুরা শালিখা থানার নবাগত ওসি মো. ওলি মিয়ার সঙ্গে শালিখা সাংবাদিক ইউনিটি এর সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১টার দিকে শালিখা থানার তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। নবাগত অফিসার ইনচার্জ হিসেবে তিনি ৯ অক্টোবর ২০২৪ তারিখে শালিখা থানায় যোগদান করেন।
সাক্ষাৎকালে নবনিযুক্ত অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ, নারী নির্যাতন ও বাল্যবিবাহসহ সব অপরাধ কমে যাবে। পুলিশ ও সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে বেশিরভাগ অপরাধ নির্মূল করা সম্ভব।” তিনি আরও বলেন, “পুলিশ জনগণের বন্ধু, আর জনগণের বন্ধু হিসেবে আমি সেবা করতে চাই। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা বিশেষ করে সাংবাদিকদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।”
এ সময় শালিখা সাংবাদিক ইউনিটি এর সভাপতি মো. কামরুজ্জামান অন্তর, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন, দপ্তর সম্পাদক মো. জিহাদ হোসেন, প্রচার সম্পাদক মো. শামছুর রহমান এবং সদস্য মো. মিসকাত হোসেন সজীব ও মাসুম মিয়া উপস্থিত ছিলেন।
নবাগত অফিসার ইনচার্জ আরো জানান, “শালিখা থানা এলাকার মানুষের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আমি বদ্ধপরিকর। পাশাপাশি শালিখা উপজেলার সর্বস্তরের মানুষকে সঠিক আইনি সহায়তা দেয়ার পাশাপাশি শালিখা থানা একটি মডেল থানা পরিণত করতে নিবেদিত থাকব।”