ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শালিখায় ছাগল চুরি করে পিকআপে পালানোর সময় জনতার হাতে আটক তিন চোর

শামসুর রহমানঃ

মাগুরার শালিখা উপজেলায় ছাগল চুরির অভিযোগে তিন জনকে আটক করেছে স্থানীয় জনতা।বুধবার ১০ জুন দুপুরে উপজেলার শতপাড়া গ্রাম থেকে একটি ছাগল চুরি করে পিকআপ যোগে পালানোর সময় জনতা ধাওয়া করে তাদের আটক করে এবং পুলিশের হাতে তুলে দেয়। আটক ব্যক্তিরা হলেন—খুলনা সিটি করপোরেশনের আড়ংঘাটা এলাকার আজিজ গাজীর ছেলে হাছান গাজী (২৪), ডুমুরিয়া উপজেলার কাগমারী গ্রামের রাজ্জাক মোড়লের পুত্র গোলাম মোড়ল (২৬) এবং একই উপজেলার বাদুরগাছা গ্রামের বাদশা গাজীর পুত্র আহাদ গাজী (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১১টার সময় শতপাড়া গ্রামের নিজাম মোল্যার বাড়ির পেছন থেকে নাজমুল নামে এক ব্যক্তির একটি ছাগল পিকআপে তুলে নেয় চোরচক্রের সদস্যরা।এ সময় স্থানীয় এক ব্যক্তি বিষয়টি দেখতে পেয়ে চিৎকার দিলে অভিযুক্তরা দ্রুত পিকআপ নিয়ে পালানোর চেষ্টা করে।
পরে স্থানীয়রা তাদের ধাওয়া করলে প্রায় পাঁচ কিলোমিটার পথ পেরিয়ে কাঠালবাড়ীয়া এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।এ সময় গাড়িতে থাকা চারজন পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তিনজনকে আটক করতে সক্ষম হয়।অপর একজন পালিয়ে যায়,খবর পেয়ে শালিখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক তিনজনকে থানায় নিয়ে যায়।এ সময় তাদের কাছ থেকে একটি ছাগল, একটি গরু, দুটি এলপিজি গ্যাস সিলিন্ডার এবং তিন টনের একটি পিকআপ জব্দ করা হয়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ চোরচক্রের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে দলিল সম্পাদন ও জমি দখলের অভিযোগ

error: Content is protected !!

শালিখায় ছাগল চুরি করে পিকআপে পালানোর সময় জনতার হাতে আটক তিন চোর

আপডেট টাইম : ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
শামসুর রহমান, শালিখা (মাগুরা) প্রতিনিধি :