ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শামা ওবায়েদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে নগরকান্দা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকুর নামে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা সদরে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অংগ সংগঠন এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। সকাল ১০ টায় নগরকান্দা উপজেলা সদরের তেলের পাম্প মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় এবং সহ-সভাপতি আলিমুজ্জামান সেলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুব আলী মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, নাজমুল হোসেন রাজু, ওলামা দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, শামা ওবায়েদ নগরকান্দায় উপস্থিত না থাকা সত্ত্বেও নগরকান্দা-সালথা বিএনপিকে দূর্বল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে তার নামে মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ সময় বক্তারা, অবিলম্বে শামা ওবায়েদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকুর গ্রুপের সঙ্গে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) শহিদুল ইসলাম বাবুলের গ্রুপের গত ২১ আগস্ট বুধবার নগরকান্দা উপজেলা সদর এলাকায় সংঘর্ষ হয়। এই সংঘর্ষের সময় উপজেলার ছাগলদী গ্রামের কবির ভূইয়া (৫৫) নিহত হন।

কবিব ভূইয়াকে হত্যার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুসহ ৩৬ জন বিএনপি’র নেতাকর্মীদের আসামী করে, নিহত কবির ভূইয়ার স্ত্রী মোনজিলা বেগম (৪৪) বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। গত ২৩ আগস্ট রাতে নগরকান্দা থানায় মামলাটি দায়ের করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গুলশানে কিংফিশার রেস্তোরাঁয় অভিযান: বিলবোর্ডের আড়ালে গোপন গুদাম, বিপুল মদ-বিয়ার জব্দ

error: Content is protected !!

শামা ওবায়েদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে নগরকান্দা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট টাইম : ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
বোরহানুজ্জামান আনিচ, সিনিয়র স্টাফ রিপোর্টার :