ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শাকিবের নায়িকা ‘রিমলি’ সিরিয়ালের ইধিকা, শুটিংয়ে আসবেন ১১ মে

  • বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম : ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
  • ৪১৪ বার পঠিত

শাকিব খানের ঈদুল আজহার ছবি ‘প্রিয়তমা’। ইতোমধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। পরিচালক হিমেল আশরাফ জানালেন, ৮ মে থেকে শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান। তবে ছবিটিতে শাকিব খানের নায়িকা কে থাকছেন তা নিয়ে জল্পনা ছিল এতোদিন। পরিচালকও অফিসিয়িয়ালি কিছু জানাননি। তার ভাষ্য ছিল, ভিসা থেকে শুরু করে সব বিষয় ফাইনাল হলে ঘটা করে নায়িকার নাম ঘোষণা করা হবে।

কিন্তু ঘটা করে জানানোর আগেই জোর গুঞ্জন কলকাতার সিরিয়ালের অভিনেত্রী ইধিকা পাল হচ্ছেন ‘প্রিয়তমা’এর নায়িকা। খোঁজ নিয়ে জানা গেল ইতোমধ্যে ইধিকা বাংলাদেশে আসার ভিসা হাতে পেয়েছেন। ১১ মে ঢাকায় প্রিয়তমার শুটিংয়ে যোগ দিচ্ছেন তিনি।

ভিসা প্রাপ্তির খবর নির্মাতা হিমেল আশরাফও নিশ্চিত করলেন। বললেন, ‘প্রিয়তমা ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে আমরা  কলকাতার ইধিকা পালকেই চূড়ান্ত করেছি। ইতোমধ্যে তার ভিসাও হয়েছে। শাকিব ভাই ৮ তারিখে শুটিংয়ে অংশ নেবেন আর ইধিকা যোগ দেবেন ১১ মে ।’

ইধিকা পাল কলকাতার জনপ্রিয় টিভি অভিনেত্রী। নিজের অভিনয়ের পাশাপাশি নাচেও দুর্দান্ত পারদর্শী এই সুন্দরী। প্রথম ধারাবাহিক ছিল স্টার জলসার ‘কপালকুণ্ডলা’। এই ধারাবাহিকে ‘পদ্মাবতী’র চরিত্রে অভিনয় করে প্রশংসিত হোন। পরে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘রিমলির’ প্রধান  চরিত্রে তাকে দেখা যায়। এছাড়াও দুটি জনপ্রিয় ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন।

এদিকে প্রিয়তমায় নতুনভাবে হাজির হওয়ার জন্য  নিজেকে প্রস্তুত করেছেন শাকিব। পরিবর্তন এনেছেন নিজের লুকেও। নির্মাতা জানান, অপরিপাটি, অগোছালো লুকের একটি চরিত্র থাকবে নায়কের। এ কারণে শাকিব ভাই ওজন কমিয়েছেন। চরিত্র ও ছবির গল্প ডিম্যান্ড করে নতুন লুক ক্রিয়েট করা হয়েছে।

ভার্সেটাইল মিডিয়ার আরশাদ আদনানা প্রযোজিত ‘প্রিয়তমা’র কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। ছবিটির শুটিং হবে ঢাকা, সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে: ডিএমপি

error: Content is protected !!

শাকিবের নায়িকা ‘রিমলি’ সিরিয়ালের ইধিকা, শুটিংয়ে আসবেন ১১ মে

আপডেট টাইম : ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
বিনোদন ডেস্ক :