ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শপথের ১ ঘন্টা পরে জানলেন তিনি আর চেয়ারম্যান নন

মোকাররম হোসেন সুজন গতকাল বেলা ১১টায় রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর গঙ্গাচড়া উপজেলা পরিষদে পৌঁছানোর আগেই জানতে পারেন, সরকারি এক প্রজ্ঞাপনে দেশের ৪৯৩ উপজেলা পরিষদের চেয়ারম্যানকে নিজ নিজ পদ থেকে অপসারণ করা হয়। এর মধ্যে গঙ্গাচড়া উপজেলা পরিষদও আছে। বিষয়টি রংপুরে ব
সকালে শপথ নিয়ে দুপুরে জানলেন তিনি আর চেয়ারম্যান নন।
রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় মোকাররম হোসেনকে বহিষ্কার করেছিল বিএনপি। এরপরও তিনি নির্বাচনের মাঠে আওয়ামী লীগ নেতাকে পরাজিত করে জয়ী হন। কিন্তু পরাজিত প্রার্থী আদালতে মামলা করায় আটকে যায় শপথ। আইনি লড়াই শেষে নির্বাচনে জয়ের ৮২ দিন পর আজ সোমবার সকালে শপথ নেন তিনি। এরপরও তাঁর চেয়ারম্যানের চেয়ারে বসা হয়নি।
মোকাররম হোসেন গতকাল বেলা ১১টায় রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর গঙ্গাচড়া উপজেলা পরিষদে পৌঁছানোর আগেই জানতে পারেন, সরকারি এক প্রজ্ঞাপনে দেশের ৪৯৩ উপজেলা পরিষদের চেয়ারম্যানকে নিজ নিজ পদ থেকে অপসারণ করা হয়। এর মধ্যে গঙ্গাচড়া উপজেলা পরিষদও আছে। বিষয়টি রংপুরে বেশ আলোচিত হয়ে উঠেছে।
সব উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ ১৮ ঘণ্টা আগে সব উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ শেষে কাগজপত্রে সাক্ষর করছেন মোকাররম হোসেন। আজ সোমবার সকালে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ শেষে কাগজপত্রে সাক্ষর করছেন মোকাররম হোসেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে মোকাররম হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শপথ নিয়ে কয়েক ঘণ্টার জন্য তো চেয়ারম্যান হয়েছি।’
গত ২৯ মে তৃতীয় ধাপে গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা আওয়ামী লাগের সভাপতি রুহুল আমিনকে ৮৩৩ ভোটে পরাজিত করেন বিএনপির বহিষ্কৃত নেতা মোকাররম হোসেন। ৪ জুন গেজেট প্রকাশিত হয়। ৩ জুলাই শপথের দিন ধার্য করা হয়।
এদিকে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে গত ১৩ জুন শপথের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনাল জেলা যুগ্ম জজ আদালত-১–এ মামলা করেন পরাজিত প্রার্থী রুহুল আমিন। ২৩ জুন শপথের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালতের বিচারক মো. আবদুল মালেক। নিষেধাজ্ঞার কারণে তিনি ওই সময় শপথ নিতে পারেননি। তবে ১৪ আগস্ট হাইকোর্ট থেকে ৭ কার্যদিবসের মধ্যে শপথ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
এরই পরিপ্রেক্ষিতে রোববার রংপুর বিভাগের স্থানীয় সরকারের উপপরিচালক রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে সোমবার সকাল সাড়ে ১০টায় শপথ গ্রহণের সময় ধার্য করা হয়। সেই অনুযায়ী আজ সোমবার বেলা ১১টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে তাঁকে শপথ বাক্য পাঠ করান রংপুরের বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন। শপথের কয়েক ঘণ্টা পর অপসারণের প্রজ্ঞাপনে আসে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

শপথের ১ ঘন্টা পরে জানলেন তিনি আর চেয়ারম্যান নন

আপডেট টাইম : ১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
গোলাম রাব্বী, গংগাচড়া (রংপুর) প্রতিনিধি :