ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

লোকালয়ে হনুমান, গড়ে উঠেছে মানুষের সঙ্গে সখ্য

মোঃ ইকবাল হোসেনঃ

ফরিদপুরের আলফাডাঙ্গায় লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে দলছুট এক হনুমান। খাবারের সন্ধানে লোকালয়ে আসা হনুমানটি বেশ কয়েক দিন ধরে আলফাডাঙ্গা পৌরসভার কুসুমদী গ্রামে ঘোরাফেরা করছে। কখনো গাছের ডালে, কখনো ঘরের চালে কিংবা বাড়ির ছাদ ও সীমানাপ্রাচীরে বসে থাকতে দেখা যাচ্ছে তাকে। হনুমানটির উপস্থিতিতে এলাকায় তৈরি হয়েছে কৌতূহল। একনজর দেখতে বিভিন্ন বয়সী মানুষ ভিড় করছেন সেখানে। কেউ আবার কলা ও অন্যান্য খাবার নিয়ে হাজির হচ্ছেন হনুমানটির কাছে।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার কালিবাবু রোড এলাকায় হনুমানটিকে দেখতে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। এ সময় শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষকে হনুমানটির চলাফেরা উপভোগ করতে দেখা গেছে। মানুষের আশপাশে ঘোরাফেরা করায় অনেকের মধ্যেই তাকে কাছ থেকে দেখার আগ্রহ তৈরি হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আলফাডাঙ্গা এলাকায় সাধারণত এ ধরনের হনুমান দেখা যায় না। কয়েক দিন ধরে লোকালয়ের বিভিন্ন স্থানে তার বিচরণ মানুষের নজর কেড়েছে। হনুমানটিকে দেখতে অনেকে বাড়ির বাইরে বেরিয়ে আসছেন। কেউ দূর থেকে তার চলাফেরা দেখছেন, আবার কেউ খাবার দেওয়ার চেষ্টা করছেন। এভাবেই ধীরে ধীরে স্থানীয় মানুষের সঙ্গে হনুমানটির একধরনের সখ্য গড়ে উঠেছে।

শনিবার বিকেলে হনুমানটিকে দেখতে আসে আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী মিহির হোসেন। সে বলে, ‘আমি বিকেলে হনুমানটিকে দেখতে এখানে এসেছি। এসে তাকে কলা খেতে দিয়েছি।’

হনুমানটিকে খাবার দিতে আসা স্থানীয় বাসিন্দা রাজ কুমার বলেন, ‘আলফাডাঙ্গায় সাধারণত হনুমান দেখা যায় না। মূলত খাবারের সন্ধানে তারা মানুষের কাছে ছুটে এসেছে। হনুমানটিকে দেখতে এলাকার অনেক মানুষ আসছেন। সবাই আগ্রহ নিয়ে তার চলাফেরা দেখছেন।’

তবে বন্য প্রাণীটির প্রতি মানুষের এই আগ্রহের পাশাপাশি সতর্ক থাকারও প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হনুমানটি যেন আতঙ্কিত না হয়, সে জন্য তাকে উত্ত্যক্ত করা, ধরার চেষ্টা করা কিংবা খুব কাছ থেকে বিরক্ত করা থেকে বিরত থাকা জরুরি। বন্য প্রাণীকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে দেওয়ার পাশাপাশি তার নিরাপত্তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন বলেন, ‘যেহেতু হনুমানটি দলছুট হয়ে লোকালয়ে এসেছে, তাকে কেউ বিরক্ত না করলে আপনা-আপনি সে তার আবাসস্থলে ফিরে যাবে।’

স্থানীয়দের প্রত্যাশা, হনুমানটিকে দেখতে মানুষের কৌতূহল থাকলেও কেউ যেন তাকে আঘাত বা বিরক্ত না করেন। বরং নিরাপদ দূরত্ব বজায় রেখে বন্য প্রাণীটির স্বাভাবিক চলাফেরার সুযোগ করে দেওয়া হোক। মানুষের সহানুভূতি ও সচেতন আচরণই পারে লোকালয়ে আসা এই প্রাণীটির নিরাপত্তা নিশ্চিত করতে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের

error: Content is protected !!

লোকালয়ে হনুমান, গড়ে উঠেছে মানুষের সঙ্গে সখ্য

আপডেট টাইম : ০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :