ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালন মেলায় ৭৮ মোবাইল ফোন চুরি

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউরিয়া আখড়াবাড়িতে এবার তিন দিনের তিরোধান দিবসের অনুষ্ঠানে মানুষের ঢল নামে। তিরোধান দিবসে এমন জনসমাগম কয়েক দশকে দেখা যায়নি বলে জানিয়েছেন বাউল, সাধক ও লালনভক্তরা। এ সুযোগে সক্রিয় ছিল মোবাইল ফোন চোর, পকেটমার ও জাল টাকা কারবারি একাধিক চক্র।

কুমারখালী থানায় তিন দিনে ফোন চুরির ঘটনায় অন্তত ৭৮ জন ভুক্তভোগী সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এছাড়াও জাল ২১ হাজার ৫০০ টাকাসহ বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে র‍্যাব। এ সব ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম সোমবার (২০ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।

ফোন চুরি ও পকেটমারের ঘটনায় গ্রেপ্তাররা হলেন, সিরাজগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কান্দাপাড়ার মৃত আব্দুল হাইয়ের ছেলে শামীম তালুকদার (২৮), নেত্রকোনার বারহাট্টা থানার ডেউপুর উত্তরপাড়ার আব্দুর রহিমের ছেলে সেফায়েত উল্লাহ (১৯), কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ চিথোলিয়ার মৃত রফিকুলের ছেলে মো. সজিব (১৯), মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকার মোস্তফার ছেলে রমজান আলী (২৬), ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাশেমের ছেলে রাজিব মিয়া (২০), পাবনার চর ভবানীপুর এলাকার বক্করের ছেলে আব্দুল মালেক (২৫), গাইবান্ধার পরেশ তালুকদারের ছেলে মামুন তালুকদার (৫০), কুষ্টিয়ার জালালের ছেলে তানজিম (২০)। জাল টাকার জন্য মো. সবুজকে (২৪) গ্রেপ্তার করা হয়। তিনি কুষ্টিয়ার মিরপুরের আমবাড়ীয়া এলাকার শাজাহান আলীর ছেলে।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে সরেজমিন দেখা গেছে, কুমারখালী থানা চত্বর, প্রবেশপথ ও কম্পিউটার অপারেটরের কক্ষের সামনে ভুক্তভোগীদের ভিড়।

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাওন ইসলাম বলেন, ‘‘শনিবার (১৮ অক্টোবর) লালন মাজারের প্রবেশপথে ভিড় ছিল। বন্ধুরা গলা ধরাধরি করে রেলের মতো যাচ্ছিলাম। হঠাৎ রাত ১০টার দিকে দেখি পকেটে রেডমি নোট ১৪ মডেলের ফোনটি নেই। কোথাও না পেয়ে থানায় জিডি করতে এসেছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ

error: Content is protected !!

লালন মেলায় ৭৮ মোবাইল ফোন চুরি

আপডেট টাইম : ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :