ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লঞ্চে চড়ে নলছিটি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায়

মোঃ আমিন হোসেন : বরিশালের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই জনসভায় যোগ দিতে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা থেকে হাজারো নেতাকর্মী লঞ্চে চড়ে যাত্রা করেছেন। শুক্রবার সকাল থেকে নলছিটি ও দপদপিয়া লঞ্চঘাটে জড়ো হয় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এফবিসিসিআইয়ের পরিচালক নিজাম উদ্দিন তাঁর মালিকানাধীন লঞ্চ এমভি অ্যাডভেঞ্চার ৯ লঞ্চটি নেতাকর্মীদের জনসভায় যাতায়াতের জন্য দিয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে নলছিটি লঞ্চঘাট থেকে এবং বেলা ১২টায় দপদপিয়া লঞ্চঘাট থেকে জনসভার উদ্দেশ্যে ছেড়ে যায় লঞ্চটি। কোন ভাড়া ছাড়াই এ লঞ্চে নেতাকর্মীরা বরিশালের জনসভায় গিয়েছেন। সেখান থেকে আবার নলছিটি লঞ্চঘাটে তাদের ফিরিয়ে দেওয়া হবে। ফলে আরামদায়ক ভ্রমণের মাধ্যমে জনসভায় যোগদিতে পেরে খুশি নেতাকর্মীরা।

নলছিটির কুশঙ্গল ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, আমরা অসংখ্য নেতাকর্মীদের নিয়ে ইউনিয়ন থেকে নলছিটি লঞ্চঘাটে এসেছি। এখানে আগে থেকেই অপেক্ষমান অ্যাডভেঞ্চার ৯ লঞ্চটি ছিল। এই লঞ্চে নেতাকর্মীরা বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় যাবে। আমাদের নৌ পথে সহযেই জনসভায় যাওয়া যাচ্ছে। এ জন্য অ্যাডভেঞ্চার লঞ্চের মালিক নিজাম ভাইকে ধন্যবাদ জানাই।
লঞ্চের মালিক নিজাম উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর জনসভায় যোগদানের জন্য নলছিটি উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী যোগদান করবেন। তাদের আরামদায়ক যাত্রার জন্য অ্যাডভেঞ্চার লঞ্চ ফ্রি দেওয়া হয়েছে। লঞ্চে চড়ে জনসভায় যাবেন, আবার ওই লঞ্চেই তারা বাড়ি ফিরতে পারবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Amin Hossain

জনপ্রিয় সংবাদ

এআইয়ের যুগে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষার আহ্বান

error: Content is protected !!

লঞ্চে চড়ে নলছিটি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায়

আপডেট টাইম : ০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :