ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লকডাউনে কর্মহীন মানুষের পাশে প্রভাষক জাহিদুল হক পল্লব

সারাদেশে চলমান লকডাউনে বিপাকে পড়া নিম্ন আয়ের খেটে খাওয়া ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন ফরিদপুরের বোয়ালমারীতে অবস্থিত কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের বাংলা প্রভাষক জাহিদুল হক পল্লব।  মঙ্গলবার (৩ আগস্ট) সকালে বোয়ালমারী পৌরসদরের জর্জ একাডেমি সড়কে অবস্থিত নিজ বাসভবনে লকডাউনে ক্ষতিগ্রস্ত  ১শত জন ছিন্নমূল হতদরিদ্র নিম্ন আয়ের মানুষের মাঝে ৫শত টাকা করে আর্থিক অনুদান তুলে দেন তিনি।

এ ছাড়াও ইতোপূর্বে তিনি বেশকিছু স্বেচ্ছাসেবক নিয়ে জনসচেতনতায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও খাদ্য সহায়তা প্রদান করেছেন। প্রভাষক জাহিদুল হক পল্লব বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে চলমান লকডাউনের  মধ্যে হতদরিদ্র ও ছিন্নমূল নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন। কাজ না করতে পেরে অনেকেই একবেলা খেয়ে না খায়ে জীবন যাপন করছেন ।

মানুষ হিসেবে আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে। আমি সে দৃষ্টিকোণ থেকে তাদের জন্য কিছু  করার চেষ্টা করছি। এরা সুবিধাবঞ্চিত নয় বরং তারা আমাদের দৃষ্টিবঞ্চিত। সবাই একটু দৃষ্টি দিলেই তারা একটি সুন্দর জীবন পেতে পারেন। আশা করি, যতদিন স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসবে ততদিন আমার এ চেষ্টা অব্যাহত থাকবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বোয়ালমারী থেকে প্রকাশিত সাপ্তাহিক চন্দনা সম্পাদক কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সমকাল প্রতিনিধি কাজী আমিনুল  ইসলাম, ঢাকা টাইমস প্রতিনিধি আমীর চারু বাবলু, বাংলা টিভি প্রতিনিধি, খান মোস্তাফিজুর রহমান, মানবজমিনের এরশাদ সাগর, পাক্ষিক নজীর বাংলার সম্পাদক সাইফুল্লাহ নজীর মামুন প্রমুখ।

সিনিয়র সাংবাদিক মো. আনোয়ার হোসেন বলেন-‘জাহিদুল হক পল্লবের মতো সমাজের বিত্তবানরা যদি অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতো, তবে নিম্ন আয়ের কোন মানুষ অভুক্ত থাকত না।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ডিআইজির বাসায় অভিযান, মাদক উদ্ধার নিয়ে প্রশ্ন

error: Content is protected !!

লকডাউনে কর্মহীন মানুষের পাশে প্রভাষক জাহিদুল হক পল্লব

আপডেট টাইম : ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: :