ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাত পোহালেই কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলায় ভোটঃ কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম, ব্যালট যাবে সকালে

রাত পোহালেই কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলায় ভোট। প্রথম ধাপে আগামী কাল ০৮ মে কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ থেকে সদর উপজেলার ১৪৫ কেন্দ্রে ও খোকসা উপজেলা পরিষদ থেকে খোকসা উপজেলার ৫০টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যান স্ব স্ব প্রিজাইডিং অফিসাররা। তবে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে।

কুষ্টিয়া সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ সহিদুর রহমান জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে বিজিবি মোতায়েনসহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হলেও ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে।

এবারের নির্বাচনে সদর উপজেলা পরিষদে দুইজন চেয়ারম্যান, দুইজন ভাইস চেয়ারম্যান ও দুইজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দীতা করছেন। আর খোকসা উপজেলা পরিষদে সাতজন চেয়ারম্যান, আটজন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান ভোটযুদ্ধে অংশগ্রহণ করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

রাত পোহালেই কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলায় ভোটঃ কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম, ব্যালট যাবে সকালে

আপডেট টাইম : ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :