ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাণীশংকৈলে ঠিকাদারদের সঙ্গে দুর্নীতি, উৎকোচের অভিযোগে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের টি.এইচ. ডাক্তার আব্দুস সামাদ এর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও নিয়মবহির্ভূতভাবে ঠিকাদার নিয়োগের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সকালে রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনে ঠিকাদার ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মনিরুল ইসলাম, সৈয়দ আব্দুল করিম, মাসুদ রানা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ২০২৪-২০২৫ অর্থবছরের পথ্য, ষ্টেশনারী সরবরাহ এবং লিনেন ধোলাইয়ের জন্য ঠিকাদার নিয়োগের উদ্দেশ্যে দরপত্র আহ্বান করা হয়েছিল। এতে অংশগ্রহণ করেন সংশ্লিষ্ট ঠিকাদাররা। কিন্তু, স্বাস্থ্য কমপ্লেক্সের টি.এইচ. ডাক্তার আব্দুস সামাদ মনগড়া একটি দরপত্র যাচাই কমিটি গঠন করেন এবং ৩ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে সেই কমিটির রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে পাঠান।

বক্তারা বলেন, ওই কমিটির দেওয়া রিপোর্টের বিরুদ্ধে তারা তীব্র প্রতিবাদ জানান। এমনকি, আবাসিক মেডিকেল অফিসারও এই মনগড়া কমিটি গঠনের কথা স্বীকার করেছেন। বক্তারা আরও জানান, ডাক্তার আব্দুস সামাদ নির্দিষ্ট সময়ের মধ্যে টেন্ডার বাক্স না খুলে কালক্ষেপণ করতে থাকেন এবং এক পর্যায়ে রাতের আঁধারে মোটা অংকের উৎকোচের বিনিময়ে সর্বনিম্ন দরদাতা ৭ম জনকে ঠিকাদার হিসেবে নিয়োগের পাঁয়তারা করেন।

এছাড়াও, তারা অভিযোগ করেন যে, ডাক্তার আব্দুস সামাদ টাকার বিনিময়ে হাসপাতালের জখমী সনদপত্রও প্রদান করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দুর্নীতি ও ঘুষ লেনদেনে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনের পর ঠিকাদাররা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

error: Content is protected !!

রাণীশংকৈলে ঠিকাদারদের সঙ্গে দুর্নীতি, উৎকোচের অভিযোগে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

আপডেট টাইম : ০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
মোঃ জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :