ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজবাড়ীর কালুখালীতে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৮ জন গ্রেফতার

সাহিদা পারভীন

রাজবাড়ীর কালুখালী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৬ আসামিসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের ৬ জন আদালতের সাজাপ্রাপ্ত এবং অপর ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালুখালী থানার একাধিক পুলিশ সদস্যের সমন্বয়ে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কালুখালী থানার এসআই সোহেল মোল্লা। এ সময় এসআই নজরুল ইসলাম, এসআই জাকির হোসেন, পিএসআই সামিউল ইসলাম, এএসআই খালেকুজ্জামান, এএসআই আব্দুল আজিজ ও এএসআই জুয়েল মিয়াসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

অভিযানে গ্রেফতার হওয়া ৬ সাজাপ্রাপ্ত আসামি হলেন— উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের আবুল হোসেনের ছেলে গফুর শেখ ওরফে গোপাল (৪০), হরিণাডাঙ্গা গ্রামের খবির উদ্দিন মন্ডলের ছেলে জহুরুল মন্ডল (৩৪), লস্করদিয়া গ্রামের দিয়ানত ফকিরের ছেলে মোস্তাকিন ফকির (৩৪), একই গ্রামের মো. লতিফ শেখের ছেলে আছির উদ্দিন শেখ (৩৩), চরনারায়নপুর গ্রামের মৃত ওমর আলী বেপারীর ছেলে সমেজ বেপারী (৩২) এবং একই গ্রামের মৃত রানু মন্ডলের ছেলে আ. হাই (৩৮)।

এ ছাড়া ওয়ারেন্টভুক্ত ২ আসামি হলেন— রতনদিয়া ইউনিয়নের বহরের কালুখালী গ্রামের মোহাম্মদ কালাম হোসেন খাঁর ছেলে আরিফ খাঁ (২৪) এবং মহেন্দ্রপুর গ্রামের আবুল হাশেমের ছেলে গফুর শেখ।

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল ৮ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬ জন সাজাপ্রাপ্ত ও ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি। রোববার দুপুরে ৮ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট, ইভিএম আর নয়: ইসি সচিব

error: Content is protected !!

রাজবাড়ীর কালুখালীতে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৮ জন গ্রেফতার

আপডেট টাইম : ১৩ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :