ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহী মুক্ত দিবস: স্মৃতি পরিষদ ও বিভাগীয় প্রেসক্লাবের আয়োজন

আজ, ১৮ ডিসেম্বর, রাজশাহী মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে আনুষ্ঠানিকভাবে রাজশাহী শত্রুমুক্ত হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য কর্মসূচি গ্রহণ করেছে বিভাগীয় প্রেসক্লাব, রাজশাহী এবং উত্তরবঙ্গের বৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ।

এদিন বিকেলে নগরীর শিরোইল এলাকায় বিভাগীয় প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হবে। সভায় সভাপতিত্ব করবেন বিভাগীয় প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আসলাম-উদ-দৌলা। মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সভায় বক্তব্য রাখবেন। রাজশাহী মুক্ত দিবস স্মরণে আয়োজিত এই সভায় দুই সংগঠনের সদস্যদের উপস্থিতি জানানো হয়েছে।

এ বিষয়ে বিভাগীয় প্রেসক্লাব, রাজশাহী ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি, সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান বলেন, “১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জিত হলেও রাজশাহীবাসীকে বিজয়ের স্বাদ পেতে আরও দু’দিন অপেক্ষা করতে হয়েছিল। লালগোলা সাব-সেক্টর কমান্ডার মেজর গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী এবং সেখপাড়া সাব-সেক্টর কমান্ডার মেজর রশিদের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পাক সেনাদের সঙ্গে লড়াই করে রাজশাহীর গ্রামাঞ্চল মুক্ত করেন। ১৮ ডিসেম্বর, মাদ্রাসা মাঠে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন মেজর গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী। পরবর্তীতে পাকিস্তানি সৈন্যরা রাজশাহী ছেড়ে চলে যায় নাটোরে। এভাবে ১৮ ডিসেম্বর রাজশাহী আনুষ্ঠানিকভাবে শত্রুমুক্ত হয়। প্রতিবছর আমরা এই দিবসটি পালন করে থাকি।”

আরও পড়ুনঃ বাঘায় বিজয় দিবসের উৎসব: শহীদ বীর সেনানীদের শ্রদ্ধা ও বিএনপি-জামায়াতের বিজয় উল্লাস

আলোচনা সভায় অংশগ্রহণ করবেন মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এস এম আব্দুল মুগনী নীরো, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আসলাম-উদ-দৌলা, সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান রিপন, সাংবাদিক মোজাম্মেল বাবু, প্রকাশকালের সম্পাদক রাজীব আলী, চীফ রিপোর্টার শেখ মো. রুমেল, সাংবাদিক মো. আল আমীন হোসেন প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সন্তানদের কখনো এই পেশায় আসতে দেব না—২১ বছরে ২৫ বার বদলি হওয়া আইএএস কর্মকর্তা

error: Content is protected !!

রাজশাহী মুক্ত দিবস: স্মৃতি পরিষদ ও বিভাগীয় প্রেসক্লাবের আয়োজন

আপডেট টাইম : ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :