ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলো ৭ সাজাপ্রাপ্ত আসামি

মনোয়ার হোসেনঃ

রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৭ বন্দীকে মুক্তি দিয়েছে সরকার। কারাবিধির ৫৬৯ ধারা অনুযায়ী সাজা মওকুফ করে সোমবার (রাত ৮টার দিকে) তাদের মুক্তি দেওয়া হয়। তারা ৯ মাস ১৬ দিন থেকে সর্বোচ্চ ২ বছর ৮ মাস ১৪ দিন পর্যন্ত মেয়াদ কমিয়ে মুক্তি পেয়েছেন।

–

মুক্তিপ্রাপ্তরা হলেন, নওগাঁ, রাজশাহী ও বগুড়ার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের প্রত্যেকেই হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন।

–

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান জানান, প্রস্তাবিত ১২৫ জন বন্দীর মধ্যে যাচাই-বাছাই শেষে ১৩ জনের সাজা মওকুফের সিদ্ধান্ত দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের মধ্যে ৪ জন আগেই মুক্তি পেয়েছেন এবং ২ জন অন্য কারাগারে থাকায় সেখানে চিঠি পাঠানো হয়েছে। রাজশাহী থেকে বাকি ৭ জনকে মুক্তি দেওয়া হয়।

–

মুক্তিপ্রাপ্তদের মধ্যে একজন মানসিক ভারসাম্যহীন থাকায় স্বজনদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাকে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারত সফরে রুবিও, কেন জামনগরে নজর যুক্তরাষ্ট্রের

error: Content is protected !!

রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলো ৭ সাজাপ্রাপ্ত আসামি

আপডেট টাইম : ১০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
মনোয়ার হোসেন, রাজশাহী জেলা প্রতিনিধি :