ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহীতে বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে

মনোয়ার হোসেনঃ

রাজশাহীর দুর্গাপুরে গ্রাম্য সালিশের নামে ডেকে নিয়ে মোমেনা বেগম নামের এক বিধবা নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে।

–

রোববার (১৫ জুন) রাত নয়টার দিকে উপজেলার ঝালুকা ডিগ্রি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দূর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী। সেচ্ছাসেবক দলের ওই নেতার নাম আয়নাল। সে আমগাছি এলাকার ওমর আলীর ছেলে। তিনি ঝালুকা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি পদ প্রার্থী।

–

ভুক্তভোগী মোমেনা বেগম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমার ১৩ বছরের মেয়ে ও আমার নামে মিথ্যা অপবাদ ছড়ানো হয়। এর আমি প্রতিবাদ করলে আয়নালের অনুসারী বেলাল পরিকল্পিতভাবে আমাকে নিয়ে সালিশে বসে এবং আমার ছোট্ট মেয়েকে সালিসে ডেকে আনতে চাপ দেয় কিন্তু আমি মেয়েকে সালিশে আনতে রাজি না হওয়ায় আয়নালের নেতৃত্বে মৃত হযরত আলীর ছেলে সাইদুল ইসলাম (৪০) ও তার ছেলে শুভ (২০),মৃত নজের আলীর ছেলে আফজাল হোসেন (৩৮) এবং তার ছেলে সরল (২০) আমার চুলের মুঠি ধরে লোহার রড দিয়ে এলোপাতাড়িভাবে পেটাতে শুরু করে।

–

এসময় আমার মা এগিয়ে আসলে তাকেও মারপিট করে অভিযুক্তরা। আমার স্বামী প্রায় চার বছর আগে মারা গেছে। ছোট্ট মেয়ে ও মাকে নিয়ে আমার সংসার। মানুষের জমিতে কৃষি কাজ করে সংসার চালায়। বর্তমানে ওই প্রভাবশালীরা আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে। প্রশাসনের কাছে আমি জীবনের নিরাপত্তা চাই এবং অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

–

তবে এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আয়নাল তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যার কোন ভিত্তি নেই।

–

এ ঘটনায় দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো দরুল হুদা জানান, এধরণের একটি অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু

error: Content is protected !!

রাজশাহীতে বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে

আপডেট টাইম : ১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
মনোয়ার হোসেন, রাজশাহী জেলা প্রতিনিধি :