ফিরোজ আলমঃ
রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী জাকজমকপূর্ণভাবে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে এবার অত্যন্ত আনন্দ, উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্য দিয়ে নেতা কর্মীরা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
সভায় বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে বিএনপি জনগণের দলে পরিণত হয়েছে। চারবার বিএনপি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দেশের সেবা করেছে। বিএনপির আমলে জনগণের উপরে কোন প্রকার শোষন, নিপিড়ন হয়নি। এখানো তা হতে দেয়া হবেনা। বিএনপি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিশ্বাসী। দেশে আজ গণতন্ত্র বিপর্যস্ত, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। ৪৭ বছরে নানা বাধা অতিক্রম করেও এখনো বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে টিকে আছে।
মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) বিকেল সময়ে উপজেলা চত্তরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ- সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম এ আব্দুস সামাদ, রাজশাহী জেলা বিএনপির সদস্য শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম রফিক, তাজমুল হক টুটুল, উপজেলা বিএনপিরমসাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, শাহীন আক্তার শামসুজ্জোহা, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম,উপজেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, উপজেলা শ্রমিক দলের সাবেক -আহ্বায়ক মোজাম্মেল হক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি ও মোহনপুর সরকারি ডিগ্রি কলেজ সাবেক উপাধ্যাক্ষ মকবুল হোসেন, ১নং ধুরইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, সাবেক-সাধারণ সম্পাদক খুশবর রহমান, সাধারণ সম্পাদক মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান আলী, মৌগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনূস আলী মুন্ডল, সাবেক ছাত্রনেতা ও সাবেক ইউনিয়ন বিএনপি’র নেতা আব্দুল হামিদ, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা, উপজেলা যুবদলের নেতা মির্জা শওকত, শাহরিয়া সাজ্জাদ, নাহিদ পারভেজ হিমু, উপজেলা ছাত্রদলের সাবেক-সভাপতি সাজ্জাদ হোসেন, সভাপতি আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল, লিটন, আরিফ, মোহাম্মদ আলী প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলা চত্ত্বর হতে এক বিশাল-বর্ণাঢ্য র্যালি বের হয় রাজশাহী-নঁওগা মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি’র প্রধান কার্যালয়ে এসে র্যালি টি শেষ করেন।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 





















