দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
১৪১
বার পঠিত
রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল
সাহিদা পারভীন: জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী হলেন এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য সাইয়েদ জামিল। এ আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থী হারুন অর রশীদ প্রার্থীতা প্রত্যাহার করায় জোটের অপর প্রার্থী সাইয়েদ জামিল চূড়ান্ত বলে বিবেচিত হলো। রাজবাড়ীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার হারুন অর রশীদের প্রার্থীতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। জোট প্রার্থী সাইয়েদ জামিল রাজবাড়ীর পাংশা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার স্ত্রী পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ। তিনি একজন সংগঠক ও রাজনৈতিক বিশ্লেষক। পাশাপাশি তিনি পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত। প্রার্থীতা নিশ্চিত হওয়ার পর সদা হাস্যোজ্জ্বল সাইয়েদ জামিল পাংশা, কালুখালী ও বালিয়াকান্দিবাসীর দোয়া...
সাহিদা পারভীন:
জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী হলেন এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য সাইয়েদ জামিল। এ আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থী হারুন অর রশীদ প্রার্থীতা প্রত্যাহার করায় জোটের অপর প্রার্থী সাইয়েদ জামিল চূড়ান্ত বলে বিবেচিত হলো।
রাজবাড়ীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার হারুন অর রশীদের প্রার্থীতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জোট প্রার্থী সাইয়েদ জামিল রাজবাড়ীর পাংশা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার স্ত্রী পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ। তিনি একজন সংগঠক ও রাজনৈতিক বিশ্লেষক। পাশাপাশি তিনি পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত।
প্রার্থীতা নিশ্চিত হওয়ার পর সদা হাস্যোজ্জ্বল সাইয়েদ জামিল পাংশা, কালুখালী ও বালিয়াকান্দিবাসীর দোয়া চেয়েছেন।