ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজবাড়ী-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিল্লুল হাকিমের বিভিন্ন ইউপিতে পথসভা অনুষ্ঠিত

-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাংশার কলিমহর ইউপির খোর্দ্দবসা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার সন্ধ্যারাতে পথসভায় নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনের (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বিভিন্ন ইউনিয়নে নৌকায় ভোট চেয়ে পথসভা করছেন। পথসভার পাশাপাশি নৌকার পক্ষে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা।

এরই ধারাবাহিকতায় সোমবার (১ ডিসেম্বর) পর্যায়ক্রমে পাংশার কলিমহর ইউপির ৭নং ওয়ার্ডের খোর্দ্দবসা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে, বাবুপাড়া ইউপির সুজানগর উচ্চ বিদ্যালয় মাঠে, পাংশা পৌরসভার আইডিয়াল গার্লস কলেজ মাঠে ও যশাই ইউপির লক্ষèীপুর গ্রামে পৃথক পথসভা করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।

কলিমহর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিশোর কুমার দাসের সভাপতিত্বে এবং কলিমহর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর মাস্টারের উপস্থাপনায় খোর্দ্দবসা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম প্রধানন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের জনকল্যাণ ও উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। একই সাথে তিনি বিএনপির সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা, আওয়ামী লীগ নেতা রেজাউল হক রেজা, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

কলিমহর ইউপির চেয়ারম্যান বিলকিছ বানু, পাংশা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি শামসুল আলম মৃধা, পাংশা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নাজমুল কাদের মাসুদ, রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদা চৌধুরী তন্বী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের আইন সম্পাদক এ্যাডভোকেট আফরোজা শাহানাজ পারভীন (হীরা)সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পথসভায় উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় আকিজ সিরামিকস ও অরার নতুন শোরুম

error: Content is protected !!

রাজবাড়ী-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিল্লুল হাকিমের বিভিন্ন ইউপিতে পথসভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :