ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজবাড়ীতে তরমুজ খেয়ে একই পরিবারের চারজন হাসপাতালে ভর্তি

রাজবাড়ীতে তরমুজ খেয়ে চারজন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে দাবি স্বজনদের। তবে চিকিৎসক বলছেন, পরীক্ষার পরেই জানা যাবে প্রকৃত কারণ। সোমবার (২৫ মার্চ) দুপুরে ওই চারজন হাসপাতালে ভর্তি হন।
চার রোগী হলেন- রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলী জয়পুর গ্রামের আমজাদ হোসেন, তার ছেলে রুহুল আমিন, পুত্রবধূ রুপসী বেগম ও নাতনী রাজিয়া আক্তার।
চিকিৎসাধীন রুহুল আমিন জানান, শনিবার রাজবাড়ী সদর উপজেলার দাদশী বাজার থেকে একটি তরমুজ কিনে বাড়ি যান তিনি। ওইদিন ইফতারে অর্ধেক তরমুজ খান তারা। পরে রোববার তরমুজের বাকি অংশটুকু ইফতারের সময় খাওয়া হয়। এসময় পরিবারের পাঁচ সদস্যের মধ্যে চারজনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে সোমবার সকালে তারা হাসপাতালে ভর্তি হন।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান জানান, অসুস্থদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। ডায়রিয়া কি কারনে হয়েছে তা পরীক্ষার পর জানা যাবে।
তিনি আরও বলেন, অনেক সময় ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের আশায় তরমুজে ফরমালিন, স্যাকারিন, দূষিত পানিসহ নানান ধরনের ক্ষতিকর কেমিক্যাল মেশায়। এতে করে তরমুজ পাকা এবং লাল দেখানোর জন্য এগুলো খুবই বিপজ্জনক আকারে ধারন করে। এছাড়াও ইনজেকশনের সিরিঞ্জের মাধ্যমে তরমুজের বোঁটা দিয়ে এসব দ্রব্য ঢুকিয়ে দিয়ে পাকা ও লাল টকটকে বলে বিক্রি করা হয়। এমন তরমুজ খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামিয়ে আনল পিএসজি

error: Content is protected !!

রাজবাড়ীতে তরমুজ খেয়ে একই পরিবারের চারজন হাসপাতালে ভর্তি

আপডেট টাইম : ০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি :