ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালন স্মরণোৎসব

রবীন্দ্রনাথের বাড়িতে লালনের লেখা ৩১৪ গান

আধ্যাত্মিক সাধক ফকির লালন শাহ। তিনি সংগীতের মাধ্যমে সারাবিশ্বে মানবধর্ম প্রচার করে গেছেন। মৃত্যুর ১৩৩ বছর পরেও তিনি আগের মতোই প্রাসঙ্গিক। তার মৌখিকভাবে লেখা গান আজ সারাবিশ্বে পরিচিত।

সেই গানগুলোকে রক্ষণাবেক্ষণ করার লক্ষ্যে খাতায় লিপিবদ্ধ করার উদ্যোগ নিয়েছিলেন তারই শিষ্য ভোলা সাঁই, মনিরউদ্দিন সাঁই এবং পন্ডিত মানিক। তবে এসব খাতা বা পান্ডুলিপ কোনো কিছুই ছিল না কুষ্টিয়ার ছেউড়িয়ার লালন একাডেমিতে।

ফকির লালন শাহের মৃত্যুর ১৩৩ বছর পরে পাওয়া গেল লালন গানের পান্ডুলিপির অনুলিপি। এটি লেখা শুরু হয়েছিল ১২৯৯ সালে। শেষ হয় ১৩১২ সালে। লালন ফকির মানবতার যে বৃষ্টি ঝরিয়েছিলেন, তার আধ্যাত্মিক বাণী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে রীতিমতো ভিজেছিল।

রবীন্দ্রনাথ ঠাকুর নিজ ঘরে রেখেছিলেন খাতাটি। তিনি নিজেও ব্যবহার করেছেন। এবার লালন স্মরণোৎসবের দ্বিতীয়দিন পান্ডুলিপিটির একটি অনুলিপি কুষ্টিয়ার জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করেন কলকাতার বিশিষ্ট লেখক শক্তিনাথ ঝাঁ।

লালন শাহের অন্তর নিহিত বাণীগুলো লিপিবদ্ধ করতেন তার ভক্তরা। পরে এগুলো রূপ নিতো দেহতত্ত্ব, প্রভুর সঙ্গে মিলনের আকুতি মিশ্রিত পরমবাণীতে। তৎকালীন শিলাইদহের জমিদার রবীন্দ্রনাথ ঠাকুর একটি খাতা নিয়ে যান আশ্রম থেকে। এ পান্ডুলিপি উদ্ধারের অনেক চেষ্টা করেছিলেন লালন গবেষক প্রয়াত মনিরুজ্জামানসহ লালন একাডেমি।

আশা করা হচ্ছে, প্রচলিত লালন গানের আড়ালে লুকিয়ে থাকা অজানা আরো লালন বাণীর সন্ধান পাওয়া যাবে এ খাতায়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালন স্মরণোৎসব

রবীন্দ্রনাথের বাড়িতে লালনের লেখা ৩১৪ গান

আপডেট টাইম : ০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :