ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার চেষ্টা, স্বামী পুলিশের হাতে আটক

ফরিদপুরের আলফাডাঙ্গায় যৌতুকের টাকার জন্য ইলমা জামান (২৩) নামে গৃহবধূকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা চেষ্টা করার অভিযোগ উঠেছে স্বামী ও শশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় স্বামী স্বপন শেখ (৩৮) তাঁর ছোট ভাই সিবাদুল শেখ ও তাদের মা-বাবাসহ পরিবারের ৫ জনের নামে মঙ্গলবার রাতে মামলা দিয়েছেন ইলমা জামানের পিতা ইকরামুজ্জামান মোল্যা। ওই দিন রাতেই স্বামী স্বপন শেখকে আটক করেছে পুলিশ।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, পাঁচ বছর আগে কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের ইকরামুজ্জামান মোল্যার মেয়ে ইলমা জামানের সাথে বিবাহ হয় আলফাডাঙ্গা উপজেলার কুমুরতিয়া গ্রামের কুবাদ শেখের ছেলে কাঠ মিস্ত্রি স্বপন শেখের সাথে সামাজিক ভাবে বিবাহ হয়। দুই বছর বয়সী একটি কন্যা সন্তান তাদের। বিয়ের পর থেকে স্বামী স্বপন শেখ ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য চাপ দেয়। মেয়ের সুখের কথা চিন্তা করে পর্যায়ক্রমে সাড়ে ৪ লাখ টাকা যৌতুক ও মালামাল উপহার হিসেবে দেন। এর পরেও স্বামীর বাড়ির লোকজন তাঁর ওপর নির্যাতন অব্যহত রাখে।

চলতি বছরের (৪ মে) যৌতুকের জন্য খুব মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় ইলমাকে। ওই সময় অসুস্থ ইলমাকে তাঁর পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা করান। এ ঘটনায় স্থানীয় ভাবে সালিস-মীমাংসার মাধ্যমে নিস্পত্তি হয়। সেখানে শর্ত থাকে ইলমাকে কখনো যৌতুকের জন্য নির্যাতন করবে না স্বামীর বাড়ির লোকজন। এরপর কিছু দিন ভালোভাবে চলে তাদের সংসার। পরবর্তীতে যৌতুকের জন্য আবারও নির্যাতন শুরু করে। গত (১৬ সেপ্টেম্বর) সোমবার সকালে স্বামীসহ পরিবারের লোকজন এক লাখ টাকার যৌতুকের জন্য মারধর করে, শ্বাসরোধ করে হত্যা চেষ্টা চালায়। খবর পেয়ে বাবার বাড়ির লোকজন ইলামাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্বামী স্বপন শেখ জানান, আমার স্ত্রীকে কখনোই যৌতুকের জন্য মারধর করা হয়নি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। পরিবারের লোকজন যৌতুক চাওয়া ও নির্যাতনের ঘটনা অস্বীকার করেন।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, নারী নির্যাতন মামলায় স্বপন শেখকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তার করার জন্য তৎপর রয়েছে পুলিশ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ক্রসফায়ার চেয়ে আইজিপি তাঁর পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন: নূর খান লিটন

error: Content is protected !!

যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার চেষ্টা, স্বামী পুলিশের হাতে আটক

আপডেট টাইম : ০৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :