ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যে পরিমাণ দুর্নীতি করেছেন তা দিয়ে পাঁচটি পদ্মা সেতু করা যেত

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, হাসিনার আমলে যারা সংসদ সদস্য ছিলেন, তারা যে পরিমাণ দুর্নীতি ও অর্থ পাচার করেছেন তা দিয়ে পাঁচটি পদ্মা সেতু করা যেত।

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের নগরকান্দার শাকপালদিয়া মাঠে তালমা ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বলেন, এক ব্যক্তির হাতে সব ক্ষমতা থাকলে কী হয় সেটা স্বৈরাচার হাসিনাকে দেখে আমরা শিখেছি। ক্ষমতার অপব্যবহার করলে ৫ আগস্টের মতো পালিয়ে যেতে হয়।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফায় আছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য হতে হবে, এক ব্যক্তি দুই বারের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না।

নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ মুন্সীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সহ-সভাপতি সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, মাহবুব আলী মিয়া, আলমগীর হোসেন বকুল মাতুব্বর, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সালথা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফেব্রুয়ারির পর যেভাবে বদলে গেছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ

error: Content is protected !!

যে পরিমাণ দুর্নীতি করেছেন তা দিয়ে পাঁচটি পদ্মা সেতু করা যেত

আপডেট টাইম : ০৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
বোরহানুজ্জামান আনিচ, সিনিয়র স্টাফ রিপোর্টার :