ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যে কারণে সাংবাদিক নাদিমকে হত্যা করে চেয়ারম্যান!

ব্যক্তিগত প্রতিশোধ নিতে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে হত্যা করেছেন ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবু।

শনিবার (১৭ জুন) কাওরানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব জানান র‍্যাবের মিডিয়া উইং প্রধান কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বাবু হত্যার বিষয়টি স্বীকার করেছে। ব্যক্তিগত প্রতিশোধ নিতেই বাবুর নেতৃত্বে থাকা সন্ত্রাসী গ্রুপ দিয়ে এই হত্যাকাণ্ডের মিশন পরিচালিত হয়।

সাংবাদিক হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী বাবু এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডসহ তার বিরুদ্ধে ধর্ষণ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেয়েছে বলে জানান র‍্যাবের মুখপাত্র।

চেয়ারম্যান বাবু ও তার ছেলেসহ এই ঘটনায় মামলার এজাহারভুক্ত ২২ জনের মধ্যে বাকিদের আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে বলে জানান তিনি।

এদিকে নাদিম হত্যার ৯ আসামিকে কারাগারে প্রেরণ করেছে আদালত। শনিবার (১৭ জুন) তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত। আগামীকাল রোববার (১৮ জুন) তাদের রিমান্ড শুনানি হওয়ার তারিখ ধার্য করা হয়েছে।

গত বুধবার (১৪ জুন) রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম। পরদিন বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ১০ জনকে আটক করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি, সাইবার সুরক্ষা আইনে যুক্ত হচ্ছে বিধান

error: Content is protected !!

যে কারণে সাংবাদিক নাদিমকে হত্যা করে চেয়ারম্যান!

আপডেট টাইম : ০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :