ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যুবদল কর্মী আরিফ হত্যা মামলার আসামি, ‘শ্যুটার বিপু’ গ্রেফতার

এস. এম রবিউল ইসলাম রুবেলঃ

রাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী মো. আরিফ সিকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ‘শ্যুটার’ মাহফুজুর রহমান বিপুকে গ্রেফতার করেছে র‍্যাব।

.

র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাহফুজুর রহমান বিপু (৪৮) রাজধানীর হাতিরঝিল ও মগবাজার এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত। তার বাহিনীর তাণ্ডবে এলাকার সাধারণ জনগণ আতঙ্কিত ও অতিষ্ঠ ছিল।

.

গত ১৯ এপ্রিল ২০২৫, রাত ১১টার দিকে রাজধানীর নয়াটোলা মোড়ল গলিস্থ ‘দি ঝিল ক্যাফে’র সামনে যুবদল কর্মী মো. আরিফ সিকদার (২৬) কে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গত ২১ এপ্রিল আরিফ মারা যান।

.

এ ঘটনায় ভিকটিমের বোন মোছা. রিমা আক্তার বাদী হয়ে হাতিরঝিল থানায় মাহফুজুর রহমান বিপুসহ কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি তদন্তের জন্য ডিবি (তেজগাঁও বিভাগ), ডিএমপি’র কাছে হস্তান্তর করা হয়।

.

র‍্যাব জানায়, মামলার ধারাবাহিকতায় ৩ মে ২০২৫ তারিখ মধ্যরাতে ফরিদপুর জেলার মধুখালী থানার একটি এলাকায় অভিযান চালিয়ে বিপুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় র‍্যাব-৩ এর সদস্যদের সহায়তা করে র‍্যাব-১০।

.

গ্রেফতার মাহফুজুর রহমান বিপুর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি অস্ত্র মামলা (ওয়ারেন্টভুক্ত) এবং হাতিরঝিল থানায় হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।

.

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

যুবদল কর্মী আরিফ হত্যা মামলার আসামি, ‘শ্যুটার বিপু’ গ্রেফতার

আপডেট টাইম : ১০:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
এস. এম রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :