ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে হাতিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাতিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চক্ষু চিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা সদরের সাবেক এমপি প্রকৌশলী ফজলুল আজিমের বাসভবনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম আমির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক ইকবার উদ্দিন রাশেদ, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী মাওলানা আব্দুর রহিম এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন।

পৌর যুবদলের আহবায়ক নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং এডভোকেট সুমন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রব রাসেদ, সাবেক সদস্য সচিব মো: সানাউল্লাহ শাহীন, আব্দুর রাজ্জাক, রাকিব উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মমিন উল্লাহ রাসেল প্রমুখ।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাতিয়া উপজেলা যুবদলের ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতাকর্মীরা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় আগত বিভিন্ন বয়সের সাধারণ নারী-পুরুষ রোগীদের মাঝে চিকিৎসাসেবা ও ঔষধপত্র প্রদান করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বেতন ৫০ হাজার টাকা হলে ৬ লাখ টাকা ঋণ পাওয়া যাবে, আবেদন করবেন কীভাবে

error: Content is protected !!

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে হাতিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট টাইম : ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :